কোন অনৈতিকতা যেন ছাত্র সমাজের মধ্যে প্রবেশ করতে না পারে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, সারাদিন রাজনীতি নয়, অধ্যায়ন হবে ছাত্রদের তপস্যা। কোন অনৈতিকতা যেন আমাদের ছাত্র সমাজের মধ্যে প্রবেশ করতে না পারে। ছাত্রলীগের মূল তপস্যাই হবে অধ্যাবসায়। তাদের চাঁদাবাজী, টেন্ডারবাজী, ঠিকাদারী থেকে মুক্ত থাকতে হবে। ছাত্রলীগের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। আজকের যে ছাত্র আগামী দিনে সে দেশের নেতৃত্ব দিবে।
মঙ্গলবার রাতে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদার, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু সমাজ উন্নয়ন একতা সংঘ এবং রানার আপ হয়েছে রূপালী ব্যাংক হুলারহাট শাখা।
