Tuesday, December 31st, 2019
কোন অনৈতিকতা যেন ছাত্র সমাজের মধ্যে প্রবেশ করতে না পারে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, সারাদিন রাজনীতি নয়, অধ্যায়ন হবে ছাত্রদের তপস্যা। কোন অনৈতিকতা যেন আমাদের ছাত্র সমাজের মধ্যে প্রবেশ করতে না পারে। ছাত্রলীগের মূল তপস্যাই হবে অধ্যাবসায়। তাদের চাঁদাবাজী, টেন্ডারবাজী, ঠিকাদারী থেকে মুক্ত থাকতে হবে। ছাত্রলীগের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। আজকের যে ছাত্র আগামী দিনে সে দেশের নেতৃত্ব দিবে। মঙ্গলবার রাতে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে জেলার স্বরূপকাঠী উপজেলার ১০১নং সুটিয়াকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং ভান্ডারিয়া উপজেলার ৮নং ভিটাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আনার আপ হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় ৮নং ভিটাবাড়িয়া দলের খেলোয়ার মো. জিহাদ মাহমুদ এবং ম্যান অব দ্যা সিরিজ হয় সুটিয়াকাঠী দলের খেলোয়ার মো. আল আরাবী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ খেলায় চ্যাম্পিয়ান হয়েছে জেলার ভান্ডারিয়া উপজেলারবিস্তারিত পড়ুন
ইমন জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক, চ্যানেল আই ও দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি এবং পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু’র ছোট ছেলে ইমন-উল-ইসলাম ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পিরোজপুর সরকারী বালক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে তার সাফল্যের জন্য পিতা-মাতা, শিক্ষক, মুরব্বী, সহপাঠিসহ সকলের কাছে কৃতজ্ঞ। ইমন সকলের কাছে দোয়া চায়। আগামীতে যেন সে আরো ভাল লেখাপড়া একজন ডাক্তার হতে পারে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কাউখালী মডেল স্কুল উপজেলার শীর্ষে
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পিরোজপুরের কাউখালী উপজেলায় এবার পাসের হার ৯৯ দশমিক ৮০ শতাংশ। উপজেলায় ৯৪৩ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করে ৯৪১ জন। সামান্য কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। এর মধ্যে ছেলে ৫১ জন, মেয়ে ৭৫ জন। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে। এই স্কুল থেকে ৮৯ জন পরীক্ষায় অংশ নেয়। ৪৩ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে। বিগত বছরগুলোতেও এই বিদ্যালয়ে শতভাগ পাস করার রেকর্ড রয়েছে। মডেল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সংবাদ সম্মেলন
পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেয়াজ টোকোন, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু প্রমুখ। সভার সভাপতির বক্তব্যে জেরা প্রশাসক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হলে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, সাধারণ মানুষেরও বড় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সাংবাদিকদের। কারণ সাংবাদিকরা এ সমাজের দর্পণ। সংবাদ সম্মেলনে জানানো হয়, পিরোজপুরবিস্তারিত পড়ুন
সরকারীভাবে আমন ধান সংগ্রহ
পিরোজপুরে লটারীর মাধ্যমে কৃষক বাছাই
পিরোজপুর সদর উপজেলায় সরকারীভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের জন্য কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষে কৃষক বাছাই করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লটারীর মাধ্যমে এ কৃষক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস থেকে প্রেরিত কৃষক তালিকা থেকে লটারীর মাধ্যমে কৃষক বাছাই করা হয়। ২০১৯-২০২০ মৌসুমে পিরোজপুর সদর উপজেলায় ৬৭৯ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করা হবে। এ লক্ষে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। প্রতিজন কৃষকের কাছ থেকে সর্ব্বোচ এক মেট্রিকটন ধান ক্রয় করা হবে। কৃষক বাছাই কার্যক্রম উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বিস্তারিত পড়ুন
