প্রধান সূচি

শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য তৈরি হতে হবে … মো. মিরাজুল ইসলাম

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম বলেছেন, ২০২০ সাল মুজিব বর্ষের স্পর্শে নন্দিত। এই বছরটি বাঙ্গালী জাতির কাছে একটি তাৎপর্যপূর্ন বছর।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ তোমরা নতুন বই নিয়ে নতুন উদ্যমে লেখা পড়া শুরু করবে। তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা যে কথা দেন, আল্লাহর রহমতে তা বাস্তবায়ন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আগামি দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য তৈরি হতে আহবান জানান।

বুধবার উপজেলার আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিন বক্তব্যে এ কথা বলেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ্ মাহ্মুদের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. এনামূল কবির টিপু তালুকদার ও সাধারণ সম্পাদক মো. এহছাম হাওলাদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial