পিরোজপুর সদর থানায় নতুন পিকআপ ভ্যান হস্তান্তর
আইন শৃংখলা রক্ষায় পিরোজপুর সদর থানা পুলিশের কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন পিকআপ ভ্যান প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি আনুষ্ঠানিকভাবে পিকআপ ভ্যানের চাবি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর কাছে হস্তান্তর করেন। এ সময় পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈনুল হাসান, মো. শাহ নেওয়াজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় বই উৎসবের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
