প্রধান সূচি

পিরোজপুরে সনাকের উদ্যোগে তথ্য মেলা

“তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার: তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব প্রাঙ্গণে বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা।

তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা এবং তথ্য প্রত্যাশী ও তথ্য প্রদানকারীর মধ্যে সেতুবন্ধন সৃষ্টিতে সহায়ক ভূমিক পালনের লক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর আয়োজনে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব প্রাঙ্গণে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ ‘তথ্য মেলা-২০২০ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেল ৩ টায় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব প্রাঙ্গণ হতে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রতিদিন মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

তথ্য মেলায় ১৬টি সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ৪টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ হচ্ছে- জেলা তথ্য অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর,  জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা সমবায় অফিস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ডাকঘর, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা সমাজসেবা অধিদপ্তর, সিভিল সার্জনের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পিরোজপুর পৌরসভা, জেলা পরিসংখ্যান অফিস, পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়, ডাক দিয়ে যাই, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রাণফোঁটা যুব সামাজিক সংগঠন এবং ব্র্যাক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial