তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) পিরোজপুরের কৃর্তি সন্তান মো. তোফাজ্জল হোসেন মিয়াকে (পরিচিতি নম্বর ৪১৪২) সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তোফাজ্জল। সাজ্জাদুল হাসান আগামী ১০ জানুয়ারি অবসরে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে নতুন নিয়োগ পাওয়া তোফাজ্জল হোসেন মিয়া’র বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।
Please follow and like us:
« অনৈতিকতা, অসততা পরিহার করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অপরিহার্য … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
