Sunday, December 1st, 2019
পিরোজপুর শহরের শতবর্ষের প্রাচীন পুকুর ভরাট করতে নানা অপকৌশল ॥ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ
পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কে শতবর্ষ প্রাচীন একটি বড় পুকুর ভরাট করে সেখানে বাড়ী-ঘর নির্মান করার উদ্দেশ্যে পরিবেশ বিমুখ কর্মকান্ড প্রশাসনিক উদ্যোগে বন্ধ করে দেয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে পুকুরটির চার জন মালিকের কাছে থেকে পুকুর ভরাট থেকে বিরত থাকতে মুচলেকা নিয়েছেন। পায়খানার সেপটি ট্যাংক থেকে পাইপে মলমুত্র নি:সারণ, ময়লা-আবর্জনা ফেলাসহ নানা অপকৌশল করে পুকুরের পানি দুষিত-দুর্গন্ধময় করে তোলা হয়েছিল পুকুরটি ভরাটের উদ্দেশ্যে। জানা গেছে, পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার বাসিন্দা মৃত মোবারক আলী শেখের পিতা জবান উল্লাহ শেখ ১১০ বছর আগে একটি পুকুরবিস্তারিত পড়ুন
ছারছীনা দরবারের আমল, আকীদা ও সেলসেলার অমিলকারীদের থেকে দূরে থাকতে হবে … ছারছীনা পীর
ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, ছারছীনা দরবার আমলের দরবার। নবীর সুন্নতের তরীকায় দাদা হুজুর হযরত নেছারুদ্দীন (রহ.) ছারছীনা শরীফ প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু একদল মানুষ ছারছীনাকে সামনে রেখে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যাদের মধ্যে ছারছীনা দরবারের আকীদা, আমল, সেলসেলার কোন মিল নেই। সর্বদা এদের থেকে পীর ছাহেব হুজুর কেবলা লাখো লাখো ভক্ত ও মুরিদানদের দূরে থাকতে বলেছেন। রবিবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর কূল ঘেষে অবস্থিত ছারছীনা দরবার শরীফের ১২৯তম ঈছালে ছওয়াব মাহফিলে যোহর নামাজবাদ আখেরী মোনাজাত পূর্বে পীর ছাহেব কেবলা মাহফিলে আগতবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা ॥ সভাপতি অনুপস্থিত
পিরোজপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে আগামী ৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ৪ জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তবে উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন না জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু এবং তার সমর্থকরা। যদিও সভার ব্যানারে সভাপতি হিসেবে টিটুর নাম ছিল। ফলে সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল খান। প্রস্তুতি সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। সভায়বিস্তারিত পড়ুন
পেট্রোল পাম্পগুলোতে চলছে কর্মবিরতি
বাগেরহাটে লিটারে ১৪ টাকা বেশিতে বিক্রি হচ্ছে তেল
জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে খুলনা বিভাগের সকল জেলাগুলোর মত বাগেরহাটেরও পেট্রোল পাম্পগুলো তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। আর এ সুযোগে কিছু অসাধু খুচরা পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীরা লিটারে ১০ থেকে ১৪ টাকা বাড়িয়ে পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনের চালকরা। রবিবার শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, প্রতিটি পাম্পের সামনে মোটা রশি ও তেলের ড্রাম দিয়ে বেরিকেড দিয়ে রাখা হয়েছে। সেখানে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। পাম্পগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা থাকলেও তারা তেল বিক্রিবিস্তারিত পড়ুন
কাউখালীর বেদে পল্লীতে শিক্ষা উপকরণ বিতরণ
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর তীরে পূর্ব আমরাজুড়ি গ্রামে অবস্থিত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার করিয়া গ্রাম থেকে আসা অস্থায়ী বেদে পল্লীর অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ১৫টি বেদে পল্লীতে হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ ও প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করলেন প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আ. লতিফ খসরু। তিনি ওই বেদে পল্লীতে গিয়ে শিক্ষা উপকরণ (বই, খাতা ও পেন্সিল) বিতরণের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন। বেদে পল্লীর বেদে নারীরা জীবিকা নির্বাহের জন্য সাত সকালে ঘর থেকে বের হয়েবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
পিরোজপুরের জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু এর নামে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে শহরের স্বাধীনতা মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব সড়কে এসে পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত খান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারি তালকুদার জয়েন, জেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান জুম্মান, এইচ এম শাহারিয়ার সবুজ। এ সময় বক্তারা বলেন,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
‘এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহন’’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, মেডিকেল অফিসার মো. মারুফ মনসুর, ডাক দিয়ে যাই এর রিকল প্রকল্পের সমন্বয়কারীবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জেলা বিএনপির সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৩
বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলীসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এই নেতাদের পুলিশ গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত নেতারা হলেন, বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী (৫৫), সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৬) এবং ষাটগম্বুজ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হাওলাদার (৫৪)। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলামবিস্তারিত পড়ুন
মোংলা সমুদ্র বন্দরের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নানা উৎসব ও বর্নাঢ্য আয়োজনে রবিবার মোংলা সমুদ্র বন্দরের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে শোভাযাত্রা বের হয় বন্দর এলাকায়। এসময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বাষির্কীর উদ্বোধন করেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। পরে বন্দর ভবন চত্বরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বন্দর ব্যবহারকারী ও স্বচ্ছ পণ্য আমাদানীকারক ‘সাহারা এন্টার প্রাইজ’ এর স্বত্তাধিকারী আবু তাহের রাজুকে সম্মামনাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ৩য় আন্তর্জাতিক কেরাত সম্মেলন
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় বাংলাদেশ ক্বারী সমিতির উদ্যেগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় আন্তর্জাতিক কেরাত সম্মেলন। ২রা ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ময়দানে কেরাত সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হবে। মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় বিকেল থেকে রাত পর্যন্ত বিদ্যালয়ের সুবিশাল ময়দানে এ কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মিশর, তানজিয়া, ভারত, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন বিদেশি ও দেশের বিক্ষ্যাত আলেম ওলামাদের সু-মধুর কন্ঠে বিশুদ্ধ কুরআন তেলোয়াদ ও ইসলামি মূল্যবান বয়ান পেশ করা হবে। সম্মেলনে বাংলাদেশ গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপিবিস্তারিত পড়ুন
