ইন্দুরকানীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
‘এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহন’’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সের সামনে শেষ হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, মেডিকেল অফিসার মো. মারুফ মনসুর, ডাক দিয়ে যাই এর রিকল প্রকল্পের সমন্বয়কারী আমিনুল ইসলাম, সাংবাদিক মো. আহাদুল ইসলাম শিমুল প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির মান্নু, জেপি নেতা মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন প্রমুখ।
