প্রধান সূচি

বাগেরহাটে জেলা বিএনপির সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৩

বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলীসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এই নেতাদের পুলিশ গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত নেতারা হলেন, বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী (৫৫), সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৬) এবং ষাটগম্বুজ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হাওলাদার (৫৪)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম জানান, শহরের পরিবেশকে অশান্ত করতে জেলা সাবেক শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী ও বিএনপি নেতা কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল শনিবার রাত পৌনে বারোটার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় একটি গোপণ বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ লিয়াকত আলীসহ তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায় বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। এদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বেশ কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠালে বিচারক এই ৩ বিএনপি নেতাকে  কারাগারে পাঠানো নির্দেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial