Sunday, December 1st, 2019
ইন্দুরকানীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা
ইন্দুরকানীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্য়ালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস। সভা পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন। এসময় সাংবাদিক, পরিবার পরিকল্পনা মাঠকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ স্মৃতি বেধীতে মোমবাতি প্রজ্বলন
পিরোজপুরে বিজয় মাসের প্রথম প্রহরে শহীদ বেধীতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর ইয়ূথ সোসাইটি এর আয়োজনে শহরের পুরতন খেয়াঘাটের শহীদ স্মৃতি বেধীতে এ মোমবাতি প্রজ্জলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, উদ্দীচীর পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খালিদ আবু, পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সমাজসেবক আজমুল হুদা নিঝুম, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণবিস্তারিত পড়ুন
