প্রধান সূচি

স্বরূপকাঠীতে ৩য় আন্তর্জাতিক কেরাত সম্মেলন

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় বাংলাদেশ ক্বারী সমিতির উদ্যেগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় আন্তর্জাতিক কেরাত সম্মেলন। ২রা ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ময়দানে কেরাত সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হবে। মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় বিকেল থেকে রাত পর্যন্ত বিদ্যালয়ের সুবিশাল ময়দানে এ কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মিশর, তানজিয়া, ভারত, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন বিদেশি ও দেশের বিক্ষ্যাত আলেম ওলামাদের সু-মধুর কন্ঠে বিশুদ্ধ কুরআন তেলোয়াদ ও ইসলামি মূল্যবান বয়ান পেশ করা হবে।

সম্মেলনে বাংলাদেশ গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মিসরের শায়খ ড. ক্বারী আবদুল নাসির, তানজিয়ার শায়খ ক্বারী রেজাই আইয়ুব, ভারতের ক্বারী তৈয়ব জামাল, বাংলাদেশের শায়খ আলহাজ্ব মাওলানা ক্বারী মো. হাবীবুর রহমানসহ আরো অনেক বিদেশ ও দেশবরণ্য জনেরা সম্মেলনে অংশ নিবেন।

সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে ময়দানের যাবতীয় সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। গত কয়েকদিন থেকে পুরোধমে চলছিল প্যান্ডেল নির্মানের কাজ। দেশবরণ্য আলেম ওলামাদের  কেরাত শুনতে গোটা উপজেলার ধর্মপ্রাণ মুসমানদের মধ্য খুশির আমেজ বইছে। জানা গেছে  কেরাত সম্মেলন শুনতে উপজেলা ছাড়াও বরিশাল বিভাগসহ গোটা দক্ষিণাঞ্চল থেকেও দ্বীনধার মুসমানগণের আগমন ঘটবে।

উল্লেখ্য, হাফেজ ক্বারী সাইদুর রহমান একজন দেশ বরন্য ক্বারী। তিনি স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার সন্তান। তার স্মরণে প্রতি বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। মরহুমের স্মরণে এবারের মত ৩য় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial