প্রধান সূচি

Wednesday, November 13th, 2019

 

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ মানুষেদের সরকার সর্বাত্মক সহযোগিতা করছে … গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য শেখ হাসিনার সরকার সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় দুর্গত মানুষকে পুনর্বাসিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উদ্যোগ গ্রহন করেছেন। মন্ত্রী বলেন, যাদের বসতঘর ভেঙ্গে গেছে এবং যারা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আগে পুনর্বাসন করা দরকার। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সে দিকে খেয়াল রেখেই কাজ করতে হবে। বুধবার দুপুরে ঘুর্ণিঝড় বুলবুল এর আঘাতে ক্ষতিগ্রস্ত পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন এলাকার বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ফনি,বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

জেলার ভান্ডারিয়া উপজেলায় বুধবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান হয়েছে। ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ এসব চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান, উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী আসমা সুলতানা যুথি প্রমূখ। এদিন ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।


মানহানী মামলায় কাউখালীর ৪ শিক্ষকের কারাদন্ড

শিক্ষা অফিসারকে জুতার মালা পড়ানোর মামলায় পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- কাউখালী উপজেলার ১নং সয়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাউখালী সদরের দক্ষিণ বাজার এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে মো. উজ্জ্বল মিয়াকে ১ বছর ৬ মাস এবং ৩৫নং কেশরতা সুজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাউখালী মধ্য বাজার কাপড়িয়া পট্টি এলাকার সুখরঞ্জন হালদারের ছেলে বাদল হালদার, তার ভাই ১৪নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্যামল হালদার এবংবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কিশোরকে হত্যার দায়ে ২ ব্যক্তির ফাঁসি

পিরোজপুরের কাউখালীতে উজ্জল আকন নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার দায়ে লিটন আকন, সাহেদ সরদার নামের দুই ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এ আদেশ দেন। রায়ে আদালত তাদেরকে আরো ৫০ হাজার টাকার জরিমানার আদেশ দেয়া হয়। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত লিটন আকন পিরোজপুরের কাউখালী উপজেলার বিড়ালঝুড়ি গ্রামের মোফাজ্জল হোসেন আকনের ছেলে এবং সাহেদ সরদার একই গ্রামের মৃত আইউব আলীর  ছেলে। সরকারী আইনজীবী (পিপি) খান মো. আলাউদ্দিন জানান, ২০১২ সালের ৮ জুলাই কাউখালী উপজেলার বিড়ালঝুড়ি গ্রামের মো. সহিদ আকনের অসুস্থ ছেলে উজ্জল আকনকেবিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষকে আর্থিক সহায়তা দিয়েছে পিরোজপুর জেলা পরিষদ। বুধবার জেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থ লোকজনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, মো. নাসির উদ্দিন হাওলাদারসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ জানান, পিরোজপুরে বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে নিহত পরিবারকে ২০ হাজার টাকা এবং ঘরবাড়ি বিধ্বস্ত ১০০ পরিবারকে ৫ হাজার টাকাবিস্তারিত পড়ুন


চার দিন ধরে অন্ধকারে স্বরূপকাঠী ॥ দুর্ভোগে ৫৮ হাজার বিদ্যুৎ গ্রাহক

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার প্রায় ৩শ’ কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের আঘাতে উপজেলার বিদ্যুৎ লাইনের ৭০টি খুঁটি ভেঙ্গে গেছে। বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের অধিকাংশ লাইন ছিড়ে গেছে। ফলে গত ৪ দিন ধরে অন্ধকারে রয়েছে পুরো উপজেলা। আর এতে করে চরম ভোগান্তি আর নিরাপত্তাহীনতায় রয়েছেন উপজেলার ৫৮ হাজার বিদ্যুৎ গ্রাহক। উপজেলা পল্লী বিদ্যুৎ বিভাগের কৌড়িখাড়াধীন জোনাল অফিসের ডিজিএম মো. আনোয়ার হোসেন এ কথা জানিয়েছেন। তিনি লাইন সংস্কার করে পুরো পৌর শহরে বিদ্যুৎ সরবারহ দিতে তাদের আরো তিন থেকে চার দিন সময় লাগবে। তবে তিনি আশাবাদ ব্যক্তবিস্তারিত পড়ুন


 পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর জেলার তিনটি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন। উপজেলাগুলো হচ্ছে ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী। ভান্ডারিয়া উপজেলায় বিদ্যুতের নির্মিত লাইন ৮১০ কিলোমিটার ও মোট সংযোগ ৩০৪৭৮টি। কাউখালীতে নির্মিত লাইন ৪১৪ কিলোমিটার ও মোট সংযোগ ১৮১৬৫টি এবং ইন্দুরকানীতে নির্মিত লাইন ৫৭৫ কিলোমিটার ও সংযোগ সংখ্যা ১৯৫৪১টি। শতভাগ বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা ভান্ডারিয়ায় ৪৫টি, কাউখালীতে ৫৯টি ও ইন্দুরকানীতে ৪৮টি। পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতি এই বিদ্যুতায়নের কাজ করে। বুধবার সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধনের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক ও সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন


কাউখালী শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী রাস উৎসব শুরু

সনাতন ধর্মাবলম্বীদের রাঁস পূর্ণিমায় শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী বাৎসরিক উৎসব বুধবার থেকে শুরু হয়েছে। ১৭ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। প্রতিবছর রাসপূর্ণিমায় এ উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার সকালে হাজার হাজার ভক্তবৃন্দের অংশ গ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে প্রায় দেড় কিলোমিটারব্যাপী এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গন থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত।বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় শিক্ষকের মৃত্যু

বাড়ি থেকে যথাসময়ে বিজ্ঞান পরীক্ষার দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন শিক্ষক আনসার উদ্দিন (৫৭)। বিদ্যালয়ে বিজ্ঞান পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের কথা ছিল তার। স্কুলের কাছেই পোনা নদীর সেতু পার হয়েই স্কুল। বেইলী সেতু পার হতেই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন শিক্ষক আনসার উদ্দিন। পথচারিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আনসার উদ্দিন হাওলাদার বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের যাওয়ার পথে এমনিভাবে বেদনাদায়ক মৃত্যুর শিকার হন। শিক্ষক আনসার উদ্দিন ভান্ডারিয়া পৌর শহরের স্টিমার ঘাটবিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে কলাখালীতে ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। কালিগঙ্গা নদীর তীরবর্তী এ ইউনিয়নে ঝড়ের আঘাতে বসতবাড়ির উপরে গাছ ভেঙ্গে এবং উপড়ে পড়ে কয়েক’শ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের উদয়কাঠী, গজালিয়া, কলাখালী, পুখুরিয়া, দাউদপুর, চল পুখুরিয়া, কৈবর্তখালীসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার চাম্বল, রেইন ট্রি, মেহগনি, আমড়া, সুপারি, নারিকেল গাছ ভেঙ্গে ও উপড়ে পড়েছে। নষ্ট হয়েছে ধান ক্ষেত, পানের বরজ, পেপে ও কলা ক্ষেতসহ শীতকালীন সবজি ক্ষেত। রবিবার বেলা ১১ টার দিকে ইউনিয়নের উদয়কাঠীর গজালিয়া গ্রামের মৃধা বাড়িতে বসতঘরের উপর একটি চাম্বল গাছ উপড়ে পড়ে পুরো ঘরটি ভেঙ্গে গেছে। এতেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial