প্রধান সূচি

পিরোজপুরে কিশোরকে হত্যার দায়ে ২ ব্যক্তির ফাঁসি

পিরোজপুরের কাউখালীতে উজ্জল আকন নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার দায়ে লিটন আকন, সাহেদ সরদার নামের দুই ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এ আদেশ দেন। রায়ে আদালত তাদেরকে আরো ৫০ হাজার টাকার জরিমানার আদেশ দেয়া হয়। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত লিটন আকন পিরোজপুরের কাউখালী উপজেলার বিড়ালঝুড়ি গ্রামের মোফাজ্জল হোসেন আকনের ছেলে এবং সাহেদ সরদার একই গ্রামের মৃত আইউব আলীর  ছেলে।

সরকারী আইনজীবী (পিপি) খান মো. আলাউদ্দিন জানান, ২০১২ সালের ৮ জুলাই কাউখালী উপজেলার বিড়ালঝুড়ি গ্রামের মো. সহিদ আকনের অসুস্থ ছেলে উজ্জল আকনকে (১৫) তাস খেলার নাম করে আসামীরা সন্ধ্যা ৭টার দিকে আসামীরা কাউখালী বাজারে ডেকে নিয়ে যায়। পরে আসামীরা উজ্জলের কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার জন্য ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে স্থানীয় একটি পানের বরজের মধ্যে লাশ লুকিয়ে রাখে। ঘটনার ৪ দিন পর ১২ জুলাই পুলিশ কাউখালী উপজেলার আসপর্দি গ্রামের সুনিল মন্ডলের পানের বরজের মধ্য থেকে নিহত উজ্জল আকনের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত উজ্জলের পিতা শহিদ আকন বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক বুধবার রায় প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial