প্রধান সূচি

ভান্ডারিয়ায় শিক্ষকের মৃত্যু

বাড়ি থেকে যথাসময়ে বিজ্ঞান পরীক্ষার দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন শিক্ষক আনসার উদ্দিন (৫৭)। বিদ্যালয়ে বিজ্ঞান পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের কথা ছিল তার। স্কুলের কাছেই পোনা নদীর সেতু পার হয়েই স্কুল। বেইলী সেতু পার হতেই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন শিক্ষক আনসার উদ্দিন। পথচারিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আনসার উদ্দিন হাওলাদার বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের যাওয়ার পথে এমনিভাবে বেদনাদায়ক মৃত্যুর শিকার হন।

শিক্ষক আনসার উদ্দিন ভান্ডারিয়া পৌর শহরের স্টিমার ঘাট এলাকার বাসিন্দা। সে শহরের থানা বন্দর বালিকা বিদ্যালয়ের অংক বিষয়ের গুণী শিক্ষক ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় শিক্ষক পরিবার ও তার স্কুলে শোকের ছাঁয়া নেমে এসেছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়ে জেএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের জন্য বিদ্যালয়ে যাচ্ছিলেন তিনি। শহরের পোনা নদীর সেতুতে উঠা মাত্র তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান।

ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুল রহমান শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আনসার উদ্দিনের আর দুই বছর পরে কর্মস্থল থেকে অবসর নেওয়ার কথা ছিল। তিনি একজন অভিজ্ঞ শিক্ষক ছিলেন। তার এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial