প্রধান সূচি

কাউখালী শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী রাস উৎসব শুরু

সনাতন ধর্মাবলম্বীদের রাঁস পূর্ণিমায় শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী বাৎসরিক উৎসব বুধবার থেকে শুরু হয়েছে। ১৭ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

প্রতিবছর রাসপূর্ণিমায় এ উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার সকালে হাজার হাজার ভক্তবৃন্দের অংশ গ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে প্রায় দেড় কিলোমিটারব্যাপী এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গন থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, ওসি) নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, আশ্রমের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিপুল কৃষ্ণ ঘোষ প্রমুখ।

উৎসবের প্রচার, তথ্য ও অনুসন্ধান উপকমিটির যুগ্ম আহবায়ক সুব্রত রায় জানান, বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ^ শান্তি কামনায় ৫ দিনব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। এতে সারা দেশের ভক্তবৃন্দসহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাদিক ভক্ত ও পূন্যার্থীর সমাগম ঘটবে। পাশর্^বর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন।

তিনি জানান, আশ্রমের সেবামূলক অনেক কার্যক্রম রয়েছে। এরমধ্যে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা, দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবাদান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা, সুরেন্দ্রনাথ দে স্মৃতি পাঠাগার পরিচালনা ও দৈনিক দরিদ্র নারায়ন সেবা অন্যতম।

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মংগল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, শিক্ষা উপকরন বিতরণ, সরকারি হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা, ধর্ম সভা ও গীতি আলেখ্য ইত্যাদি।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial