Wednesday, November 13th, 2019
মঠবাড়িয়ার কৃতি সন্তান শহীদ নূর হোসেনকে নিয়ে জাপা নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন
গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে শহীদ পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতিসন্তান শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টি (এরশাদ) জাপা নেতা মশিউর রাঙার কুরুচিপূর্ণ অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ‘জাগো লক্ষ নূর হোসেন’ নামের সংগঠনের উদ্যোগে মঠবাড়িয়া শহীদ মিনার সস্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। এছাড়া মানববন্ধনে নূর হোসেন গ্রামের সংগঠন ‘শহীদ নূর হোসেন স্মৃতি পরিষদ ও শহীদ নূর হোসেন চত্বর’ ও সরকারি কলেজ ছাত্রলীগ সংহতি জানান। মানববন্ধন শেষে মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
সুন্দরবনে অনুপ্রবেশ করায় ৯ দিনের ব্যবধানে ১৪ ট্রলারসহ ১৯৬ জন আটক
গত ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ দিনের ব্যবধানে সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে বন বিভাগ পৃথক অভিযান চালিয়ে ১৪টি ট্রলারসহ মোট ১৯৬ জনকে আটক করেছে। আটককৃতদের সবাইকে জনপ্রতি ১০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। সর্বশেষ সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বুধবার (১৩ নভেম্বর) ভোরে বনের হারবারিয়া এলাকা থেকে ৪টি ট্রলারসহ ৫৫ দর্শনার্থীকে আটক করেছে বন বিভাগ। এর আগেরদিন মঙ্গলবার সকালে বনের ভদ্রা এলাকা থেকে ১টি ট্রলারসহ ১৯ জন ও চরাপুটিয়া এলাকা থেকে ১টি ট্রলারসহ ১৩ জনকে আটক করা হয়। এছাড়া গত সোমবার বিকেলে বনের ধানসিদ্ধির চর এলাকা থেকেবিস্তারিত পড়ুন
কাউখালী শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে রাস উৎসব
প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতের ব্যাপক ক্ষতি কাটিয়ে পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব আজ বুধবার থেকে শুরু হচ্ছে। শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮তম আবির্ভাব তিথি রাসপূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটবে। পাশর্^বর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন। এ উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত। এ বছর রাস উৎসবকে কেন্দ্র করে কাউখালীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছেবিস্তারিত পড়ুন
