প্রধান সূচি

কাউখালী শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে রাস উৎসব

প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতের ব্যাপক ক্ষতি কাটিয়ে পিরোজপুরের কাউখালীতে  শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব আজ বুধবার  থেকে শুরু হচ্ছে।

শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮তম আবির্ভাব তিথি রাসপূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটবে। পাশর্^বর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন। এ উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।

এ বছর রাস উৎসবকে কেন্দ্র করে কাউখালীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।

শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী বুধবার সকালে আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এর পরপরই একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের  হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

আশ্রমের সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত জানান, বিশ^ চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানী থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ^ শান্তি কামনায় ৫ দিনব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। শত বছরের ঐতিহ্যবাহী ও উৎসবকে কেন্দ্র করে সেখানে বসবে সব ধর্মের মিলন মেলা। হাজার হাজার দর্শনার্থীর আগমনে মেলা হয়ে উঠবে উৎসবমুখর।

উৎসব উপলক্ষে ইতোমধ্যে আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকা জুড়ে বসেছে রাস মেলা। নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে দোকানীরা। দূর দূরান্ত থেকে দোকানীরা এসেছে এই মেলায়। শীতের গরম কাপড়, শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ আনন্দ মেলা।

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মংগল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, শিক্ষা উপকরন বিতরণ, সরকারি হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা, ধর্ম সভা ও গীতি আলেখ্য ইত্যাদি।

আগামী ১৭ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial