প্রধান সূচি

পাইকগাছায় আ’লীগ নেতা মুনসুরের বিরুদ্ধে তৃর্ণমুল নেতা-কর্মীদের অভিযোগ

পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়কের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের ত্যাগী নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের কাছে অভিযোগ দিয়েছেন। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী হাইব্রিড নেতা মুনসুর আলী গাজীকে দল থেকে বহিস্কার করার দাবীতে ত্যাগী নেতাদের গণস্বাক্ষরিত অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের সাবেক বিএনপি নেতা ২০১২ সালের ১১ নভেম্বর আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানের কিছুদিনের পর তাকে ইউনিয়নের আওয়ামী লীগের আহবায়ক করা হয়। এরপর তিনি দলের ত্যাগী নেতা-কর্মীদের উপর হামলার পাশাপাশি বারবার মামলা দিয়ে হয়রানী করছেন। এছাড়া তিনি চাঁদখালী বাজারে সরকারী খাঁস সম্পত্তি ও কপোতাক্ষ নদের চর ভরাটি জায়গা অবৈধ দখলদারদের দখল করতে প্রত্যক্ষ সহযোগিতা করে আসছেন। তার অত্যাচার নির্যাতনে অনেক ত্যাগী নেতা-কর্মী ইতিমধ্যে নিস্ক্রীয় হয়ে পড়েছেন। তিনি দলের উর্ধ্বতন নেতৃবৃন্দকে অনৈতিক সুবিধা দিয়ে নিজের ক্ষমতা জাহির করছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে হামলা ও মামলার শিকার হতে হয়। চলতি বছর জন্মাষ্টমির দিন জুম্মার নামাজ শেষে এক সংখ্যালঘুর বাড়িতে তার মদদে তার আপন ভাই জামায়াত নেতার নেতৃত্বে লাঠিসোঠা নিয়ে হামলা করে। ঘটনার সময় বাড়ির মালিক আওয়ামী লীগ নেতা হারান চন্দ্র অধিকারী বাড়িতে না থাকায় তার বাড়িতে ভাংচুর চালিয়ে হত্যার হুমকি দিয়ে মিছিল সহকারে চলে আসে। জীবন ভয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হারান চন্দ্র অধিকারী প্রশাসনের সহযোগিতায় বাড়িতে ফিরে আসেন। দলের এই হাইব্রিড নেতাকে দলের কোন পদে না রাখার দাবীতে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দিয়েছেন অত্র ইউনিয়নে দলের ত্যাগী নেতা-কর্মীরা।

অভিযোগের বিষয়ে মুনসুর আলী গাজী বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial