প্রধান সূচি

Wednesday, November 6th, 2019

 

বরের কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠী গ্রামে বাল্য বিবাহের দায়ে বরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কন্যার পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক এই দন্ড দেন। দন্ডপ্রাপ্ত বর আব্দুল হালিম (২২) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাশেরকাঠী গ্রামের এক কিশোরীর বাল্য বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বর ও মেয়ের বাবাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিয়ের অভিযোগে বরকেবিস্তারিত পড়ুন


অগ্নিকান্ড সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, অগ্নিকান্ডের মত দুর্যোগ-দুর্ঘটনা মোকাবেলায় আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। ফায়ার ব্রিগেড আগের তুলনায় আধুনিক যন্ত্রপাতি সজ্জিত বলে এ অগ্নি দুর্ঘটনা দ্রুত সামাল দিতে পারে। তবে শহর ও গ্রামে আগুন সম্পর্কে মানুষের সচেতনতা যথেষ্ট নয়। বুধবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, গ্রীষ্মকালে এমনকি কখনো কখনো শীতকালেও বিভিন্ন জায়গায় অগ্নিকান্ড ঘটে। বাজার ও কলকারখানায় এ ঘটনা বেশী ঘটে বলেবিস্তারিত পড়ুন


বাগেরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বাগেরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহী আলম বাচ্চু। সম্মেলনে শেখ বশিরুল ইসলাম সভাপতি এবং ইবনে মিজান হিরুকে সাধারন সম্পাদক পূনরায় নির্বাচিত করা হয়। উৎসব মুখর পরিবেশে বাগেরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিরুল আলম মিলন। বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, বাগেরহাট সদরের এমপি শেখ সারহান নাসেরবিস্তারিত পড়ুন


পুলিশের উদ্দেশ্য শাস্তি প্রদান নয়, সড়ক নিরাপদ করাই লক্ষ্য … পুলিশ সুপার

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেছেন, কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয় পুলিশের, আইন মেনে নিরাপদ সড়ক করাই পুলিশের উদ্দ্যেশ্য। বুধবার দুপুরে পিরোজপুর সিও অফিস মোড়ে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সকলের উচিৎ সচেতন ও সড়ক আইন মেনে রাস্তায় চলাচল করা। লাইসেন্স বিহীন গাড়ি রাস্তায় চলাচল করলে কোন ছাড় দেওয়া হবে না। আমরা চাই আজ থেকে আর কেউ সড়ক দূর্ঘটনায় যেন প্রাণ না হারায়। নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এবং সবাইকে সচেতন করতে পিরোজপুর পুলিশ মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচিবিস্তারিত পড়ুন


স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামী মো. রেজাউল মোড়ল খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের ছেলে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট খান মো. আলাউদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা গেছে, হত্যাকান্ডের ৭/৮ বছর পূর্বে সাতক্ষীরা জেলার তালা থানার সুবাসিনী গ্রামের শাহজাহান মোড়লের মেয়ে আসমা বেগমের সাথে খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের ছেলে রেজাউল এর সাথে (উভয়ের দ্বিতীয়) বিয়ে হয়।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ এই স্লোগানে পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। বক্তব্য রাখেন, পিরোজপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ হোসেন, সাংবাদিক এস এম পারভেজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটেরবিস্তারিত পড়ুন


সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে আলোচনা সভা

সড়ক পরিবহন নতুন আইন বাস্তবায়নে জেলা বাস-মালিক শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড চত্বরে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট বিআরটি’র সহকারী পরিচালক তানভীর আহম্মেদ, বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, মালিক সমিতির নেতা নকিব নজিবুল হক নজু, শেখ মাসুদ, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার আহবায়ক আলী আকবর টুটুল, শ্রমিক নেতা রেজাউর রহমান মন্টু, ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন মামুনবিস্তারিত পড়ুন


দুবলার চরের রাস উৎসবে যেতে ৮ নৌপথ

সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পুণ্যস্নানে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াতে ৮টি নৌপথ নির্ধারণ করেছে বন বিভাগ। তিন দিনব্যাপী উৎসবে অংশ গ্রহণকারীদের নিরাপত্তার জন্য ১০ নভেম্বর ভোর থেকে যাত্রাপথে থাকবে বন বিভাগ, পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ডের পাহারা। পুণ্যার্থীরা বন বিভাগের নির্ধারিত রাজস্ব দিয়ে বৈধ পারমিট নিয়ে দুবলার চরের উৎসবে যেতে পারবেন। এবারই প্রথম রাশ উৎসব চলাকালে পুণ্যার্থী ছাড়া অন্য কাউকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ রাখা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, রাশ উৎসবে যেতে অনুমোদিত ৮টি নৌপথের মধ্যে ঢাংমারীবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

‘সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শহরের নুর মসজিদ এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে উপ-সহকারী পরিচালক সরদার মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট স্থানীয় সরকার উপ-পরিচালক দেব প্রসাদ পাল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, বাগেরহাট মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো. শামিম হোসেন।বিস্তারিত পড়ুন


পাইকগাছায় আ’লীগ নেতা মুনসুরের বিরুদ্ধে তৃর্ণমুল নেতা-কর্মীদের অভিযোগ

পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়কের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের ত্যাগী নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের কাছে অভিযোগ দিয়েছেন। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী হাইব্রিড নেতা মুনসুর আলী গাজীকে দল থেকে বহিস্কার করার দাবীতে ত্যাগী নেতাদের গণস্বাক্ষরিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের সাবেক বিএনপি নেতা ২০১২ সালের ১১ নভেম্বর আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানের কিছুদিনের পর তাকে ইউনিয়নের আওয়ামী লীগের আহবায়ক করা হয়। এরপর তিনি দলের ত্যাগী নেতা-কর্মীদের উপর হামলার পাশাপাশি বারবার মামলা দিয়ে হয়রানী করছেন। এছাড়া তিনি চাঁদখালী বাজারে সরকারী খাঁস সম্পত্তি ও কপোতাক্ষবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial