প্রধান সূচি

Wednesday, November 6th, 2019

 

ইন্দুরকানীতে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা ॥ শাশুড়ী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে শ্বশুরের পছন্দের মেয়ের সাথে ভাইকে বিয়ে না দেয়ায় এক গৃহবধুকে অমানুষিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। একটানা সাত দিন ধরে বর্বর নির্যাতন চালানোর পর শ্বাসরোধ করে গৃহবধূ শিরিন আক্তার (২৬)কে হত্যা করেছে তার স্বামী, শ্বশুর ও শাশুরী। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চরগাজীপুর গ্রামে স্বামী মনির সরদারের বাড়িতে তাদের হাতেই নির্মমভাবে খুন হয় গৃহবধূ শিরিন। ঘটনার পর থেকে মনির সরদার এবং তার পিতা মোসলেম সরদার পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহত গৃহবধুর পিতা আব্দুল হান্নান খান বাদী হয়ে গৃহবধুর শ^শুর মোসলেম সরদার, শ^াশুড়ীবিস্তারিত পড়ুন


কৃষি জমি নষ্ট করে শিল্প-কারখানা করতে দেয়া হবে না … প্রধানমন্ত্রী

কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প-কারখানা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এটার অর্থ হলো যেন কৃষি জমি নষ্ট না হয়। যারা ইন্ডাষ্ট্রি করতে চায়, তাদের ওইসব অঞ্চলে প্লট দেওয়া হবে। এছাড়া সব ধরনের সার্ভিস দেওয়া হবে। তারা সেখানে শিল্প-কারখানা গড়ে তুলবে। কারণ আমার কৃষি জমি বাঁচাতে হবে। বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ১০ম সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের এক খন্ড জমিও অনাবাদী থাকবে না।বিস্তারিত পড়ুন


ডেঙ্গুতে স্বরূপকাঠীর গৃহবধূর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মনিজা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় তার মৃত্যু হয়। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার রাজবাড়ী গ্রামের মো. কামালের স্ত্রী। শেবাচিম এর পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান,  ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় গত শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে মনিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial