ডেঙ্গুতে স্বরূপকাঠীর গৃহবধূর মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মনিজা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় তার মৃত্যু হয়। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার রাজবাড়ী গ্রামের মো. কামালের স্ত্রী।
শেবাচিম এর পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় গত শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে মনিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
Please follow and like us:
« জনগণ সচেতন হলে কাজের হিসাব নিতে সক্ষম হয় … আনোয়ার হোসেন মঞ্জু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কৃষি জমি নষ্ট করে শিল্প-কারখানা করতে দেয়া হবে না … প্রধানমন্ত্রী »
