পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ এই স্লোগানে পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
বক্তব্য রাখেন, পিরোজপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ হোসেন, সাংবাদিক এস এম পারভেজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুব প্রধান জামিল আহম্মেদ খান, স্কুল ছাত্রী সুবর্না বাবলী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।
