প্রধান সূচি

সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে আলোচনা সভা

সড়ক পরিবহন নতুন আইন বাস্তবায়নে জেলা বাস-মালিক শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড চত্বরে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট বিআরটি’র সহকারী পরিচালক তানভীর আহম্মেদ, বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, মালিক সমিতির নেতা নকিব নজিবুল হক নজু, শেখ মাসুদ, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার আহবায়ক আলী আকবর টুটুল, শ্রমিক নেতা রেজাউর রহমান মন্টু, ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন মামুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে জানতে হবে এবং বাস্তবায়নে আমাদের সকলকে আন্তরিক হতে হবে। যানবাহনের চালক, চালকের সহকারীসহ গণপরিবহনের সাথে সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণের মাধ্যমে আইন মেনে চলতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial