প্রধান সূচি

বরের কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠী গ্রামে বাল্য বিবাহের দায়ে বরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কন্যার পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক এই দন্ড দেন। দন্ডপ্রাপ্ত বর আব্দুল হালিম (২২) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাশেরকাঠী গ্রামের এক কিশোরীর বাল্য বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বর ও মেয়ের বাবাকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিয়ের অভিযোগে বরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও মেয়ের বাবা হানিফ মীরকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial