প্রধান সূচি

পাইকগাছায় স্কুল ছাত্রীদের উত্যাক্ত করার অভিযোগে দুই যুবককে জরিমানা

পাইকগাছায় স্কুল ছাত্রীদের উত্যাক্ত করার অভিযোগে দুই যুবককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গদাইপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে নাজমুল ইসলাম (১৯) ও মঠবাটী গ্রামের আবু হানিফ মোড়লের ছেলে ইয়াসিন মোড়ল (১৮) ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসার পথে উত্যক্ত করছিল। এ সময় থানা পুলিশ অভিযান চালিয়ে উক্ত দুই যুবককে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না আটক দুই যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মো. রহমত আলী, এসআই নাজমুল হুদা ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial