Tuesday, November 5th, 2019
জনগণ সচেতন হলে কাজের হিসাব নিতে সক্ষম হয় … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, দেশের জনগণ সচেতন থাকলে বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নাধীন বা বাস্তবায়নকৃত কাজের হিসাব নিতে সক্ষম হয়। সাধারণ মানুষের ধারণা যারা দেশ পরিচালনা বা সরকারি দায়িত্ব পালন করেন তাদের মধ্যে অনেকেই সততার সাথে কাজ করেন না। তাই দেশে সৎ, সাহসী ও প্রতিশ্রুতিশীল সরকারি কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো দরকার। তিনি মঙ্গলবার পিরোজপুর জেলার কাউখালীতে উপজেলা পর্যায়ের কয়েকটি সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, দেশে আজ অনিয়ম, অপচয়, আত্মসাৎ তথা দুর্নীতির ক্ষেত্র গুলো খোঁজা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা ও শিক্ষা দানের ক্ষেত্রে শিক্ষকবিস্তারিত পড়ুন
আমনে পোকা দমনে ‘পার্চিং পদ্ধতি’ কাউখালীতে ব্যাপক সাড়া ফেলেছে
পিরোজপুরের কাউখালী উপজেলার আমন ধান ক্ষেতের পোকা দমনের পাচির্ং পদ্ধতির কৃষকদের কাছে বিগত বছরগুলোর চেয়ে এবার আরো ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, এ সময়েই নানা প্রজাতির পোকার আক্রমণে ধানের গাছের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। আর এ কারণে ফলনও অনেক কম হয়। কিন্তু এলাকার কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শে ধানের চারা লাগানোর সময়ই প্রতিটি ক্ষেতে পার্চিং পদ্ধতির ব্যবস্থা করে রেখেছেন। ফলে এখন তারা পার্চিং পদ্ধতিতে পোকা দমন করে সুফল পাচ্ছেন এবং কোন প্রকার বালাইনাশক (কীটনাশক/বিষ) ব্যবহার না করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থিক ক্ষতি থেকে রেহাই পাচ্ছেন। এ উপজেলার কৃষকরা তাদের আমনবিস্তারিত পড়ুন
একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চার হাজার ৪৪৭ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ৬ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বর্তমান সরকারের ১৯তম একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩৬৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ‘যশোর (রাজারহাট)-মনিরামপুর-কেশবপুর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক (আর-৭৫৫) উন্নয়ন’ প্রকল্প, ৭১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ‘ফেনী-সোনাগাজী-মুহুরী প্রকল্প সড়কের ৩০তম কিলোমিটারে ৩৯১.৩৫ মিটার দীর্ঘ মুহুরী সেতুবিস্তারিত পড়ুন
গণপূর্ত মন্ত্রীর ছবি ও কন্ঠস্বর বিকৃতকারী গ্রেফতার ॥ ৫ দিনের রিমান্ডে
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ছবি ও কন্ঠস্বর বিকৃত করে কটুক্তি করায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. আমিনুল ইসলাম আমিন (৩৫)। মঙ্গলবার আদালত তাকে ৫ দিনের রিমান্ড দিয়েছে। ডিবি সূত্র জানায়, ২০১৬ সালের ২৪ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “হেফাজতে ইসলাম বাংলাদেশ” নামক আইডিসহ আরো কিছু আইডি থেকে বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এর ছবি ও কন্ঠস্বর নকল ও বিকৃত করে ধর্মপ্রাণ মুসলমানদের উত্তেজিত করার জন্য বিভিন্ন পোস্ট দেয়। সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। জগদ্ধাত্রী শব্দের আভিধানিক অর্থ হলো জগৎ+ধাত্রী। জগতের ধাত্রী, ব্যপ্ত অর্থে দুর্গা, কালিসহ অন্যান্য শক্তিদেবীগণও জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তিদেবী। ইনি দুর্গার অপর রূপ। উপনিষদে এর নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। জগদ্ধাত্রী রাবাধনা বিশেজ্ঞত বঙ্গদেশে প্রচলিত। জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দ-ায়মান। দেবীর গাত্রবর্ণবিস্তারিত পড়ুন
পিরোজপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় জিডি ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন
পিরোজপুর জেলা যুবলীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসানকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী উল্লেখ্য করে থানায় সাধারণ ডায়রী (জিডি) করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান মঙ্গলবার দুপুরে তিনি পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি গত ২ নভেম্বর সকাল ১০টায় যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিখে ৩টি বিস্ময় সূচক চিহ্ন সম্বলিত একটি পোষ্ট দেই। এর কারণ যুবলীগ গঠনতন্ত্রে সর্বশেষ ২০১২ সালে কেন্দ্রীয় কাউন্সিলে অনুমোদিত অনুচ্ছেদ ২৫ এর ধারা (ঙ) তে স্পষ্ট ভাবে উল্লেখ আছেবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা যুবলীগের বিশেষ সভা
পাইকগাছা উপজেলা যুবলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৩ নভেম্বর ৭ম কংগ্রেস সফল করার লক্ষে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, যুবলীগ নেতা শেখ শহিদ হোসেন বাবুল, শেখ আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক রাজু, রমজান আলী, বাবুলাল বিশ্বাস, অহেদুজ্জামান মোড়ল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আব্দুল বারিক গাজী, সরদার জাকির হোসেন, জগদীশ চন্দ্র রায়, ডা. নাজির আহমেদ, মানবেন্দ্র কুমারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১ ॥ গাড়ি জব্দ
বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) পিরোজপুর জেলায় অভিযানে চালিয়ে একটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় তারিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয় একটি প্রাইভেটকার। সোমবার সন্ধ্যায় পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহা সড়কের বাইপাস এলাকার কমিশনার বাতেনের বাসার সামনে থেকে তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে যশোর জেলার গাজীর কাইবা গ্রামের সাবেদ আলীর ছেলে। র্যাব-৮ এর স্কোয়ার্ড কমান্ডার সাংবাদিকদের জানান, যশোর থেকে প্রাইভেটকারযোগে একটি ফেনসিডিলের বড় চালান বরিশালে প্রবেশ করতে যাচ্ছে এমন খবরে তাদের একটি টিম পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি করে।বিস্তারিত পড়ুন
সুন্দরবনে ৩টি ট্রলারসহ ৬০ হরিণ শিকারী আটক
সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠেয় রাস উৎসবকে টার্গেট করে চোরা হরিণ শিকারী চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ তিন দিনের রাস উৎসবের অনেক আগেই চোরা হরিণ শিকারীর দল গোপনে নানা কৌশলে হরিণ শিকারের টার্গেট নিয়ে বনের গহিণে অনুপ্রবেশ করতে শুরু করেছে। মঙ্গলবার ভোরে সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার সময় পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে বিপুল পরিমান দঁড়ি, ফাঁদ ও ৩টি ট্রলারসহ ৬০ শিকারিকে আটক করেছে বন বিভাগ। আটক ব্যক্তিদের কাছ থেকে হরিণ শিকারের বিপুল পরিমান দঁড়ি, ফাঁদ, দা, কুড়াল ও চুলাসহবিস্তারিত পড়ুন
পাইকগাছায় স্কুল ছাত্রীদের উত্যাক্ত করার অভিযোগে দুই যুবককে জরিমানা
পাইকগাছায় স্কুল ছাত্রীদের উত্যাক্ত করার অভিযোগে দুই যুবককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গদাইপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে নাজমুল ইসলাম (১৯) ও মঠবাটী গ্রামের আবু হানিফ মোড়লের ছেলে ইয়াসিন মোড়ল (১৮) ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসার পথে উত্যক্ত করছিল। এ সময় থানা পুলিশ অভিযান চালিয়ে উক্ত দুই যুবককে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না আটক দুই যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মো. রহমত আলী,বিস্তারিত পড়ুন
