প্রধান সূচি

Thursday, October 31st, 2019

 

১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণার বর্ষপূর্তি

আগামীকাল ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণার এক বছর পূর্তি হচ্ছে। গত বছরের এই দিনে (১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ৬টি বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সুন্দরবনকে দস্যুমুক্ত’র ঘোষণা দেন। এলিট ফোর্স র‌্যাব সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রথম বার্ষিকী পালনে শুক্রবার সকালে বাগেরহাট স্টেডিয়ামে আয়োজন করেছে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। বর্ষপূর্তির অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‌্যাবের ডিজি মো. বেনজীর আহম্মদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুল হক টুকুসহ সংসদীয় স্থায়ী কমিটির সদস্যগণ উপস্থিত থাকবেন বলে র‌্যাব নিশ্চিতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

পিরোজপুরে মিলন সরদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। মিলন সরদার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া গ্রামের ছলেমান সরদারের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপজেলার শেখমাটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মিলন সরদারকে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।


কচুয়া প্রেসক্লাবের সভাপতি ছুরিকাঘাতে আহত ॥ আটক ১

বাগেরহাটে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালকে ছুরিকাঘাত করেছে মো. মুসফিকুর রহমান রাফি (১৬) নামের এক কিশোর চোর। কচুয়ার সদরে নিয়াজ ইকবালের নিজ বাসায় বুধবার রাতে চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় দুইজনকে আসামী করে বৃহস্পতিবার দুপুরে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন আহত নিয়াজ ইকবাল। মুসফিকুর রহমান কচুয়া মধ্যপাড়া এলাকার মো. মশিউর রহমানের ছেলে। অন্য আসামী মো. আল আমিন (১৮) উপজেলার গিমটাকাঠি এলাকার বাসিন্দা। মামলায় নিয়াজ ইকবাল উল্লেখ করেন, বুধবার রাতে তিনি কচুয়া প্রেসক্লাব থেকে দাপ্তরিক কাজ শেষে বাসায় আসেন। পূর্ব থেকে তার শোবার ঘরের খাটেরবিস্তারিত পড়ুন


শুক্রবার থেকে চালু হচ্ছে পিরোজপুর-কলিকাতা সরাসরি বাস চলাচল

১ নভেম্বর শুক্রবার থেকে পিরোজপুর-কলিকাতা রুটে সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে। পিরোজপুর জেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল সাতটায় বাসটি কলিকাতার নিউমার্কেটের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং অপরাহ্ন দু’টায় গন্তব্যে পোঁছাবে। কলিকাতা থেকেও একই সিডিউলে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পথে  বাংলাদেশ ও ভারত সীমান্তের বেনাপোল ও পেট্রাপোল (হরিদাসপুর) পয়েন্টে স্বল্প সময় ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। গ্রীনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত হিনো লাক্সারি  ৩৬ আসনের এ চেয়ার কোচের ভাড়া ১২০০ টাকা বলে জানান এ সার্ভিসের পিরোজপুর প্রান্তের কাউন্টার প্রতিনিধি মো. নজরুল ইসলাম। এ বাস সার্ভিসের পিরোজপুর ছাড়াও বাগেরহাট, খুলনা ও বেনাপোলেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে নারী চাঁদাবাজের হাত থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বলদিয়া ইউনিয়নে রোকসোনা আমীন নামে এক নারীর প্রতারণাপূর্বক ভয়ভীতি দেখিয়ে চাদাবাজিসহ হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের চৌদ্দরশি বাজারে স্থানীয় জনসাধারণের ব্যানারে ওই মানববন্ধন করা হয়। আধঘন্টা ব্যাপী ওই মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় রোকসোনা আমীনের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিজেকে মানবাধিকার কর্মী দাবী করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগ এনে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, ইউপি সদস্য মো. বাবুল মিয়া, আব্দুর রহিম, মো. আলাউদ্দিন, ভুক্তভোগী শহিদ হোসেন ও খাইরুলবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণস ॥ ধর্ষক গ্রেফতার

জেলার ভান্ডারিয়া উপজেলায় ৭ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক বাধন বসু (১৭)কে তার বাড়ী থেকে গ্রেফতার করে। বাধন বসু উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের গৌতম বসুর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর মা মেয়েটিকে বৃদ্ধ দাদুর কাছে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বরিশাল যান। রাতে একই গ্রামের স্কুল ছাত্র বাধন কৌশলে মেয়েটির শয়ন কক্ষে ঢুকে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। পরদিন মেয়েটির মা বাড়িতে এলেবিস্তারিত পড়ুন


সুন্দরবনে শুঁটকি প্রক্রিয়াকরণ মৌসুম শুরু

হাজার হাজার জেলের উপস্থিতিতে দুবলার চর সরগরম

শীত মৌসুমে সাগরে মাছ আহরণ ও বনের চরে শুঁটকি তৈরীর মৌসুমের শুরুতেই সুন্দরবনের দুবলার চরসহ আশপাশের চরগুলোতে কয়েক হাজার জেলে ট্রলার ও নৌকা নিয়ে সমবেত হয়েছে। জেলেরা বৃহস্পতিবার সেখানে পৌঁছে নিজেদের আবাস নির্মানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কয়েক হাজার জেলের উপস্থিতিতে সাগর পাড়ের সুন্দরবনের দুবলা ও আশপাশের চর এলাকাগুলো এখন সরগরম হয়ে উঠেছে। বুধবার সুন্দরবন বিভাগের অনুমতি পাওয়ার পরই গভীর রাতে মোংলা, রামপাল, শরণখোলাসহ খুলনা, বরিশাল, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ আশপাশ জেলার কয়েক হাজার জেলে বনের গহীণে দুবলাসহ আশপাশের চরের উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যেবিস্তারিত পড়ুন


কাজী ইমদাদুল হক সম্মাননায় মনোনীত হলেন শংকর কুমার মল্লিক ও জি.এম এমদাদ

সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় সাহিত্যিক শংকর কুমার মল্লিক ও সাহিত্যিক জি.এম এমদাদ সুসাহিত্যিক কাজী ইমদাদুল হক সাহিত্য সম্মাননায় মনোনীত হয়েছেন। শংকর কুমার মল্লিক খুলনা দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক বাংলা ও জি.এম এমদাদ কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রি মাদরাসার শিক্ষক। এছাড়া শিক্ষায় বিশেষ অবদান রাখায় পাইকগাছা উপজেলায় নির্বাচিত শ্রেষ্ঠ দুইজন শিক্ষককে শিক্ষা সম্মাননা পদক প্রদান করা হয়। আগামী ৪ নভেম্বর কাজী ইমদাদুল হকের ১৩৭তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান পাইকগাছা নতুন বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনীত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবেবিস্তারিত পড়ুন


এলাকায় আতংক ॥ প্রতিদিন টহল দিচ্ছে পুলিশ

মোংলায় স্কুল শিক্ষিকা নির্যাতনের মামলায় গ্রেফতার আতংক

মোংলার হলদিবুনিয়া গ্রামে সীমানা প্রাচীরের বিরোধ নিয়ে এক স্কুল শিক্ষিকার শ্লিলতাহানী ও হামলা মামলার ঘটনায় এলাকার খৃষ্টান সম্প্রদায়ের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। দফায় দফায় পুলিশের অভিযানে গ্রেফতার আতংকে বাড়ি ঘর ছেড়ে স্বপরিবারে পালিয়ে বেড়াচ্ছে এ মামলার নারী-পরুষ আসামীরা। অপরদিকে বিবদমান দুই পরিবারের এ বিরোধে জড়িয়ে পড়ছেন এলাকাবাসী। আর এ নিয়ে অজানা ভয়ও রয়েছে গ্রামের সাধারণ নিরীহ মানুষের মধ্যে। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোংলার চিলা ও চাঁদপাই ইউনিয়নের সীমান্তের গ্রাম উত্তর হলদিবুনিয়া। এ গ্রামের বাসিন্দাদের মধ্যে হিন্দু ও খৃষ্টান সম্প্রদায়ের সংখ্যাই বেশি। এখানকার পল্লী চিকিৎসক জুলিয়ানবিস্তারিত পড়ুন


চিতলমারী দাখিল মাদ্রাসার ভোকেশনাল শাখা এমপিওভুক্তি হওয়ায় দোয়া অনুষ্ঠান

বাগেরহাটের চিতলমারী দাখিল মাদ্রাসার এসএসসি ভোকেশনাল শাখা এমপিওভুক্তি হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা সেমিনার হলে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার সুপার মাওলানা মো. ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. শেখ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শৈলদাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী। বক্তব্য রাখেন, সরকারি এস এমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial