প্রধান সূচি

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

পিরোজপুরে মিলন সরদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। মিলন সরদার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া গ্রামের ছলেমান সরদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপজেলার শেখমাটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মিলন সরদারকে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial