প্রধান সূচি

চিতলমারী দাখিল মাদ্রাসার ভোকেশনাল শাখা এমপিওভুক্তি হওয়ায় দোয়া অনুষ্ঠান

বাগেরহাটের চিতলমারী দাখিল মাদ্রাসার এসএসসি ভোকেশনাল শাখা এমপিওভুক্তি হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা সেমিনার হলে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার সুপার মাওলানা মো. ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. শেখ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শৈলদাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী। বক্তব্য রাখেন, সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাফিজুর রহমান, মাদ্রাসার শিক্ষক মো. ইউনুস শেখ, মো. মোহামুদুল্লা খাঁন, মো. ইব্রাহীম হোসেন, মো. মাসুদ পারভেজ।

বক্তরা চিতলমারী আলিয়া মাদ্রাসার সংযুক্ত প্রতিষ্ঠান এসএসসি ভোকেশনাল শাখা এমপিওভুক্ত হওয়ার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দোয়া অনুষ্ঠানে শেষে ২০১৯ সালের জেডিসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial