প্রধান সূচি

কাজী ইমদাদুল হক সম্মাননায় মনোনীত হলেন শংকর কুমার মল্লিক ও জি.এম এমদাদ

সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় সাহিত্যিক শংকর কুমার মল্লিক ও সাহিত্যিক জি.এম এমদাদ সুসাহিত্যিক কাজী ইমদাদুল হক সাহিত্য সম্মাননায় মনোনীত হয়েছেন।

শংকর কুমার মল্লিক খুলনা দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক বাংলা ও জি.এম এমদাদ কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রি মাদরাসার শিক্ষক।

এছাড়া শিক্ষায় বিশেষ অবদান রাখায় পাইকগাছা উপজেলায় নির্বাচিত শ্রেষ্ঠ দুইজন শিক্ষককে শিক্ষা সম্মাননা পদক প্রদান করা হয়।

আগামী ৪ নভেম্বর কাজী ইমদাদুল হকের ১৩৭তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান পাইকগাছা নতুন বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনীত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক সাহিত্য সম্মাননা পদক ও ২০১৮ সাল থেকে শিক্ষা সম্মাননা পদক প্রদান করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial