ভান্ডারিয়ায় ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণস ॥ ধর্ষক গ্রেফতার
জেলার ভান্ডারিয়া উপজেলায় ৭ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক বাধন বসু (১৭)কে তার বাড়ী থেকে গ্রেফতার করে। বাধন বসু উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের গৌতম বসুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর মা মেয়েটিকে বৃদ্ধ দাদুর কাছে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বরিশাল যান। রাতে একই গ্রামের স্কুল ছাত্র বাধন কৌশলে মেয়েটির শয়ন কক্ষে ঢুকে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। পরদিন মেয়েটির মা বাড়িতে এলে এ ঘটনা মেয়েটি তাকে জানায়। পরে লোকলজ্জার ভয়ে স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি চেপে যান।
সম্প্রতি বিষযটি গ্রামে জানাজানি হলে ভূক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ঘটনার দেড় মাস পর বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।
ভান্ডারিয়া থানার অফিসার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় ভূক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
