পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে স্থানীয় সরকারের নিজস্ব তহবিল থেকে এক কোটি ২০ লক্ষ ৯০হাজার টাকা বরাদ্দ
পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে বাগেরহাট, পিরোজপুর এবং বরিশাল জেলার ২৬ উপজেলার ২১৮টি ইউনিয়ন পরিষদ তাদের নিজস্ব রাজস্ব বাজেট থেকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে এক কোটি ২০ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করেছে। যা কিনা অত্র একার পরিবার পরিকল্পনা সেবার মান বেড়েছে এবং সারা বাংলাদেশের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
মেরীস্টোপ বাংলাদেশের সহায়তার সুশিলন গত ২৭ অক্টোবর বাগেরহাট, পিরোজপুর এবং বরিশাল জেলার এএফপি কার্যক্রমের জেলা কোয়ার্ডিনেশন কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কনসালটেশন মিটিং অন সাসটেইনেবিলিটি এপ্রোচ সভায় সুশিণন পরিচালিত এডভোকেসীর মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবার মান শক্তিশালীকরণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. মুজাহিদুল ইসলাম এক ব্রিফিং-এ তথ্য প্রদান করেন।
মো. মুজাহিদুর ইসলাম তার উপস্থাপনায় আরো বলেন, এই কার্যক্রম পরিচালনায় জেলা পর্যায়ে একটি জেলা ওয়ার্কিং গ্রুপ মূল ভূমিকা পালন করে আসছে।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ শুধু টাকা বরারদ্দ করেই কাজ শেষ করেনি। বরাদ্দকৃত অর্থের যখাযথ ব্যহারের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জন্য এ্যাম্বুলেন্স ক্রয় করা হয়েছে, সংযোগ সড়ক মেরামত করা হয়েছে, কেন্দ্রের ডেলিবারী রুমের জন্য উপকরণ ক্রয় করা হয়েছে। পাশাপশি এই সব কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার জন্য সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে।
বাগেরহাট খুলনা এলাকার হিমায়িত মৎস্য কোম্পানির কর্মরত সকল শ্রমিকদের পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার লক্ষে কোম্পানির গাইড লাইনে পরিবার পরিকল্পনা ধারা অন্ত্রভুক্ত করা হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক হিমায়িত মৎস্য কোম্পানিতে কর্মরত সকল সক্ষম দম্পতি, কিশোর ও কিশোরী এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা সেবা নিশ্চিত করার লক্ষে একটি সার্কুলার প্রদান করেছেন। যাহার ফলে এসকল শ্রমিকরা পরিবার পরিকল্পনা সেবার আওতাভুক্ত হয়েছে। হিমায়িত মৎস্য কোম্পানিতে কর্মরত প্রায় পাঁচ হাজার কর্মীদের পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা হয়েছে এবং এই সেবা বর্তমানে চলমান আছে।
কনসালটেশন মিটিং এ মেরী স্টোপ বাংলাদেশ এর এ্যাডভোকেসী এন্ড কমিউনিকেশন অফিসার তনুশ্রী মাঞ্জি তার উপস্থাপনার সদ্য সমাপ্ত পরিবার পরিকল্পনা বিষয়ক চতুর্থ জাতীয় যুব সম্মেলনের দ্বিতীয় দিনে মেরী স্টোপস বাংলাদেশ এর এ্যাডভোকেসী এন্ড কমিউনিকেশন ম্যানেজার মনজুন নাহরর সঞ্চালনায় অনুষ্টিত প্লানারী সেশনে যুবকদের যৌন ও প্রজনণ স্বাস্থ্য বিষয়ক, চাহিদা, বিদ্যমান বাঁধা এবং বাঁধাসমূহ দূর করার উপায়সমূহ তুলে ধরে অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞদের কমিটমেন্টগুলো উপস্থাপন করেন।
এফপি মিডিয়া এডভোকেসী কার্যক্রমের মিডিয়া পার্টনার টিম এ্যসোসিয়েটস এর কর্মসূচি সময়কারী মীনহাজুল আবেদীন পরিবার পরিকল্পনা কার্যক্রমের উপর জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় যে সকল নিউজ, কেস স্টাডি এবং সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন টিভিতে যে সব টকশো এবয় ইনডেপথ নিউজ প্রচারিত হয়েছে তা তুলে ধরেন।
পরিশেষে মোস্তাফিজুর রহমানের পরিচালনায় জেলা ওর্য়াকিং কমিটি কি ভাবে স্থায়িত্ব পাবে তার উপর আলোচনা করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পিরোজপুর প্রতিনিধি মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, খুলনা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মল্লিক সুধাংশু, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুরের কথার নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাকুল সরদার, একুশে টিভি ও কালের কন্ঠ’র পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজ প্রমুখ।
সুশিলনের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানর পরিচালনায় টিম এসোসিয়েটস এর সিইও পুলক রাহা তার সমাপনী বক্তব্যে বলেন, পরিবার পরিকল্পনা সেবা পাওয়া মানুষের অধিকার। আর মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত করতে সরকারে সাথে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে, তবেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষমাত্র অর্জনে সক্ষম হবো।
