Monday, October 28th, 2019
পিরোজপুরে মাদক সন্ত্রাস ও যৌন হয়রানী প্রতিকারে শিক্ষার্থীদের নিয়ে পুলিশ সুপারের সাইকেল র্যালী
পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও যৌন হয়রানী প্রতিকারে পুলিশ সুপারের নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এক সচেতনতামূলক সাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র আয়োজনে ও পিকেএসএফ’র সহযোগিতায় জেলা স্টেডিয়াম থেকে এ সাইকেল র্যালীর উদ্বোধন করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদলসহ রিকের কর্মকর্তাবৃন্দ। পরে প্রধান অতিথি সাইকলে র্যালীতে অংশ গ্রহণ করে নিজে সাইকেল চালিয়ে শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনের আলোচনা সভাস্থলে যোগ দেন। সভায় রিকের সহকারী জোনাল ম্যানেজার মো. মোয়াজ্জেম হোসেনের সভাপত্বিতেবিস্তারিত পড়ুন
মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন ॥ জিয়াউল আহসান গাজী
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তির টাকা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। তিনি তার বক্তব্যে বলেন, মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন। স্বাধীন বাংলাদেশকে উন্নত ও সার্বভৌম রাষ্ট্রে পরিনত করতেও কাজ করছেন তিনি। যারা বৃত্তি পেয়েছেন তাদের আরোও উন্নয়ন করতে হবে। মাদক ইভটিজিং বাল্যবিবাহ থেকে দুরে থাকতে হবে। অভিভাকদের প্রতি আহ্বানবিস্তারিত পড়ুন
পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে স্থানীয় সরকারের নিজস্ব তহবিল থেকে এক কোটি ২০ লক্ষ ৯০হাজার টাকা বরাদ্দ
পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে বাগেরহাট, পিরোজপুর এবং বরিশাল জেলার ২৬ উপজেলার ২১৮টি ইউনিয়ন পরিষদ তাদের নিজস্ব রাজস্ব বাজেট থেকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে এক কোটি ২০ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করেছে। যা কিনা অত্র একার পরিবার পরিকল্পনা সেবার মান বেড়েছে এবং সারা বাংলাদেশের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। মেরীস্টোপ বাংলাদেশের সহায়তার সুশিলন গত ২৭ অক্টোবর বাগেরহাট, পিরোজপুর এবং বরিশাল জেলার এএফপি কার্যক্রমের জেলা কোয়ার্ডিনেশন কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কনসালটেশন মিটিং অন সাসটেইনেবিলিটি এপ্রোচ সভায় সুশিণন পরিচালিত এডভোকেসীর মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবার মান শক্তিশালীকরণ প্রকল্পেরবিস্তারিত পড়ুন
৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ইন্দুরকানীতে খালাত ভাই খালাত ভাইকে শ্বাসরোধ করে হত্যা
ইন্দুরকানীতে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ যুবককে তার খালাত ভাইরা নির্য়াতন করে শ^াস রোধ করে হত্যার পর তার লাশ ধান ক্ষেতে মাটি চাপা দেয়ার ঘটনায় ৭ জনকে আসামী করে ইন্দুরকানী থানায় হত্যা মামলা। সোমবার নিহত সাগরের পিতা আমজাদ হোসেন মুন্সি বাদী হয়ে আটক নিহত সাগরের খালাত ভাই আজাদ মোল্লা, লাভলু মোল্লা সহ হত্যার সাথে জড়িত থাকা ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এরআগে রবিবার দুপুরে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দরিচর ইকর বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধান ক্ষেতের মধ্যে তিন ফুট গভীর গর্তে মাটি চাপা দেয়া অবস্থায় নিখোঁজ সাগর মুন্সির (২১) লাশ পাওয়াবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে এনজিওর কিস্তি দিতে না পারায় ঋণ গ্রহীতাকে মারধর
স্বরূপকাঠীতে সময়মত এনজিওর কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় শিবু শীল (৪২) নামে এক ঋণ গ্রহীতাকে ধরে এনে বেদম মারপিট করেছে এনজিওর কর্মীরা। সোমবার দুপুরে উপজেলা রোডে অবস্থিত স্থানীয় এনজিও ‘সেবক হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’ অফিসে শিবু শীলকে ধরে এনে ফ্লোরে ফেলে মারধর করা হয়। ম্যানেজার আলী আকবার, সজল, রাসেল আকন সহ চার পাঁচজনে অমানবিকভাবে মারধর করে। তাদের মার পিটে শিবু শীলের নাক ফেটে রক্ত ঝরতে থাকে। একপর্যায়ে সংস্থাটির কর্মী সজল ও ম্যানেজার আলী আকবরের অব্যাহত মারধরে শিবু শীল সেখানেই মলমুত্র ত্যাগ করে ফেলে। এসময় শিবুর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার
বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার বেহাল সড়কের সংস্কার কাজ করেছেন এলাকাবাসি। উপজেলার ৬নং চর বানিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরবানিয়ারী পশ্চিমপাড়ার বলেশ্বর পাড়-চিতলমারী সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিনত হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরে রাস্তা সংস্কারের দাবী করে আসলেও কোন ফল না হওয়ায় বাধ্য হয়ে নিজেরা চাঁদা তুলে গত ৪ দিন ধরে প্রায় ৪০/৪৫ জন লোক মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ড্রেজার মেশিন দিয়ে বালি কেটে ও ইটের সোলিং দিয়ে রাস্তাটি সংস্কার করছেন। চরবানিয়ারী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা বিমল শিকদার, নরেন্দ্রনাথ ঢালী, অনীল মন্ডলসহ বেশ কয়েক জন গ্রামবাসিবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষার অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল আটক
ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় অভিযান দুই হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলেছে প্রশাসন। রবিবার রাতে উপজেলার কঁচা নদীতে ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের নেতৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে কচানদীর কালাইয়া পয়েন্ট থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল আটক করে। পরে আটককৃত জাল আন্দুরকানী লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ফেলে। অভিযানে অংশ গ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর গফ্ফার সহ আইনশৃংখলা রক্ষা বাহিনী।
ইন্দুরকানীতে মোবাইলের দোকান চুরি
ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সরকারী কলেজের সামনে এক মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানান দোকান মালিক বিধান ডাকুয়া (বিধান সাধু)। বিধান সাধু আরও জানান, তিনি শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। রবিবার সকালে স্থানীয় কয়েকজন তাকে তার দোকানের সাটার খোলা দেখে ফোন করলে তিনি এসে দোকানের ভিতরের মালামাল এলোমেলো দেখেন। তার ধারনা মতে তার দোকানের মালামালসহ তার মোট ক্ষয় ক্ষতির পরিমান ৩ লক্ষ ২৯ হাজার টাকা প্রায়। এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরিরবিস্তারিত পড়ুন
