প্রধান সূচি

ইন্দুরকানীতে মোবাইলের দোকান চুরি

ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সরকারী কলেজের সামনে এক মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানান দোকান মালিক বিধান ডাকুয়া (বিধান সাধু)।

বিধান সাধু আরও জানান, তিনি শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। রবিবার সকালে স্থানীয় কয়েকজন তাকে তার দোকানের সাটার খোলা দেখে ফোন করলে তিনি এসে দোকানের ভিতরের মালামাল এলোমেলো দেখেন। তার ধারনা মতে তার দোকানের মালামালসহ তার মোট ক্ষয় ক্ষতির পরিমান ৩ লক্ষ ২৯ হাজার টাকা প্রায়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এ চুরির ঘটনায় পুলিশ কাজ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial