প্রধান সূচি

চিতলমারীতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার

বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার বেহাল সড়কের সংস্কার কাজ করেছেন এলাকাবাসি। উপজেলার ৬নং চর বানিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরবানিয়ারী পশ্চিমপাড়ার বলেশ্বর পাড়-চিতলমারী সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিনত হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরে রাস্তা সংস্কারের দাবী করে আসলেও কোন ফল  না হওয়ায় বাধ্য হয়ে নিজেরা চাঁদা তুলে গত ৪ দিন ধরে প্রায় ৪০/৪৫ জন লোক মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ড্রেজার মেশিন দিয়ে বালি কেটে ও ইটের সোলিং দিয়ে রাস্তাটি সংস্কার করছেন।

চরবানিয়ারী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা বিমল শিকদার, নরেন্দ্রনাথ ঢালী, অনীল মন্ডলসহ বেশ কয়েক জন গ্রামবাসি অভিযোগ করে বলেন, আমাদের এই রাস্তাটি প্রায় ১৫/১৬ বছর আগের ইটের সোলিং করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চরম বেহাল দশায় পরিনত হয়েছে। এলাকার প্রায় ৪ শতাধিক পরিবারের চলাচলের জন্য এটাই একমাত্র সড়ক হওয়া প্রতিনিয়ত তাদের চরম ভোগান্তি  পোহাতে হচ্ছে। এ এলাকায় ব্যপক সবজি ও মাছ উৎপাদন হওয়ায় তা বাজারে নেওয়ার কোন উপায় থাকে না। তাছাড়া এলাকার ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে ঠিকমত স্কুল-কলেজে যেতে পারছে না। এলাকাবাসি দ্রুত এ সড়কটি মেরামতের দাবী জানান।

৬নং চরবানিয়ারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য পলাশ কান্তি মন্ডল জানান, চরবানিয়ারী পশ্চিমপাড়ার সড়কটি মেরামতের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে। এ রাস্তাটি এলজিইডির আওতাভুক্ত হওয়ায় ইউনিয়ন পরিষদ কোন বরাদ্দ দিতে পারছে না। তবে রাস্তাটি সংস্কার করার জন্য টেন্ডার আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার হওয়ার কথা রয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. জাকারিয়া জানান, চরবানিয়ারী পশ্চিমপাড়ার রাস্তাটি সংস্কারের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। টেন্ডার আহ্বান করে খুব শিগ্রই রাস্তাটি সংস্কার করা হবে।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জানান, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকাবাসি যে মহতী কাজটি করছেন তা সত্যিই প্রশংসার দাবীদার। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাথে কথা বলে অতি দ্রুত এ রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial