Wednesday, October 23rd, 2019
ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করে কেউ সফল হবে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করে কেউ সফল হবে না। রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন, লোভ-লালসামুক্ত অবস্থান নিয়ে থাকা সারা বিশ্বের সৎ এবং শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদেশে কোন লাভ হবে না। কেউ যদি ওয়ান ইলেভেনের মতো অনাকাঙ্খিতভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, তাদের দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেয়া হবে না। কঠোর ব্যবস্থা নেয়া হবে। সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বিশ্ব বসতি দিবস-২০১৯বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ফায়ার সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা
ফায়ার সপ্তাহ উদযাপন উপলক্ষে বাগেরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, শরণখোলা ফায়ার স্টেশন অফিসার মেশফাকুল ইসলাম, মোড়েলগঞ্জ ফায়ার স্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ, মোংলা ফায়ার স্টেশন অফিসার এহতেশামুল রহিম, মোংলা ইপিজেড স্টেশন অফিসার জাহাংগীর আহম্মেদ, বাগেরহাট ফায়ার স্টেশন অফিসার শরীফ কামরুল ইসলাম প্রমুখ। বাগেরহাট সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মাসুদ সরদার বলেন, আগামী ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি নেয়াবিস্তারিত পড়ুন
সাংবাদিক শেখ জাকির আহমেদ আর নেই
পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ জাকির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। আজ বুধবার বিকেল সোয়া ৩ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বুধবার দুপুরের পরে শেখ জাকির নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের নিজ বাড়ীতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নাজিরপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। বিকেল সোয়া তিনটার দিকে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে নাজিরপুরবিস্তারিত পড়ুন
কাউখালীতে মাদক মামলায় ফায়ারম্যান নোমান সাময়িক বরখাস্ত
পিরোজপুরের কাউখালীতে মাদক মামলায় আটক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাউখালী স্টেশনে কর্মরত ফায়ারম্যান মো. নোমান হোসেন সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিরোজপুরের উপ-সহকারী পরিচালক মো. মাহবুব আলম বরখাস্তের আদেশের কথা নিশ্চিত করে বলেন, সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুসারে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাউখালী ফায়ার সার্ভিস অফিসের ফায়ারম্যান নোমান হোসেন (২৭)কে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার পুলিশবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে সুশীলণের সমন্বয় সভা
পরিবার পরিকল্পনা সেবার উন্নয়নে পিরোজপুর সদর উপজলো প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনরে আয়োজনে মেরিস্টপ, বাংলাদেশ এর টেকনিক্যিাল সহযোগতিায় সদর উপজলো নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ এর সভাপতিত্বে তার কার্য়ালয়ে এ সভা অনুষ্ঠতি হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী কমশিনার (ভূমি) রামানন্দ পাল, শংকরপাশা ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসনে মল্লকি স্বপন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, টোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, সাংবাদিক এম.এ রব্বানি ফিরোজ, ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজ, মো. খেলাফত হোসেন খসরু। সভা সঞ্চালনা করেন সুশীলনরেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় প্রধান শিক্ষক কর্তৃক অপর প্রধান শিক্ষককে মারপিট
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাতের অপরাধে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) কর্তৃক অপর প্রধান শিক্ষককে মারপিট করে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায় কয়েকজন প্রধান শিক্ষককে নিয়ে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে যায়। সেখান থেকে ফিরে শিক্ষা অফিসে ঢোকার সাথে সাথে সেখানে অবস্থান করা রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (চলতি দায়িত্ব) প্রধান শিক্ষক জি.এম. মিজানুর রহমান সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মিজানুর রহমান প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়কে মারপিট করে গুরতর আহত করে। এ ব্যাপারে রবীন্দ্রনাথ রায় উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
কাউখালীতে স্যানিটেশন মাস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
পিরোজপুরের কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রসাশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়া উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হক। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, এনজিও কর্মী রহুল আমিন প্রমূখ।
মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে ৩ দোকান ভষ্মিভুত
বাগেরহাটের মোড়েলগঞ্জের পৌর শহরের ভয়াবাহ অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মোড়েলগঞ্জ পৌর শহরের কেজি স্কুল সংলগ্ন সড়কে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দোকান মালিকদের। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ কে.এম আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার সকালে ক্ষতিগ্রস্থ জমির মালিক সরোয়ার খানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ বান টিন ও ৯ হাজার টাকার একটি চেকবিস্তারিত পড়ুন
কাউখালীতে ২ জেলেকে কারাদন্ড
পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাত ১১টায় উপজেলার রঘুনাথপুর কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে- উপজেলার সুবিদপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে ফয়সাল (১৯) এবং একই গ্রামের মাহাবুবুব সরদারের ছেলে কাওসার সরদার (২২)। মঙ্গলবার রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০বিস্তারিত পড়ুন
পল্লী বিদ্যুতের কর্মীদের উপর হামলা ॥ ৩ আসামী গ্রেফতার
ইন্দুরকানীতে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ইন্দুরকানী থানার এসআই মনমথ হালদার ও এএসআই মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নলবুনিয়ার নিজ গ্রাম থেকে মোহিত সরদারের ছেলে মানশা সরদার, ইমতাজুল শেখের ছেলে মো. সোহান শেখ ও আজু শেখের ছেলে মুনান শেখকে গ্রেফতার করে। গত ১০ মে পল্লী বিদ্যুতের কর্মীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতের পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আদালতেরবিস্তারিত পড়ুন
