প্রধান সূচি

পাইকগাছায় প্রধান শিক্ষক কর্তৃক অপর প্রধান শিক্ষককে মারপিট

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাতের অপরাধে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) কর্তৃক অপর প্রধান শিক্ষককে মারপিট করে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায় কয়েকজন প্রধান শিক্ষককে নিয়ে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে যায়। সেখান থেকে ফিরে শিক্ষা অফিসে ঢোকার সাথে সাথে সেখানে অবস্থান করা রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (চলতি দায়িত্ব) প্রধান শিক্ষক জি.এম. মিজানুর রহমান সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মিজানুর রহমান প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়কে মারপিট করে গুরতর আহত করে।

এ ব্যাপারে রবীন্দ্রনাথ রায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন। শিক্ষক মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষা অফিসে মধ্যে প্রধান শিক্ষক কর্তৃক অপর প্রধান শিক্ষককে মারপিটের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial