প্রধান সূচি

পাইকগাছায় সপ্তদ্বীপার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলার বাজার খোলা চত্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের এ সম্মাননা স্মারক, পদক ও পুরষ্কার প্রদান করা হয়।
সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক-সাংস্কৃতিক গবেষক ও জীবনজাগরণী সঙ্গীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক।
অনুষ্ঠানে বিশেষ ছিলেন, অধ্যাপক অজয় রায়, এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, লেখক ও কবি মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, প্রজিৎ কুমার রায়, কবি অসিম রায়, মো. সাহাদত হোসাইন।
লিনজা আক্তার মিথিলা ও সুবাইতার উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ফারুক হোসেন, রাজু আহম্মেদ, আজিজুল ইসলাম, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, সমাজসেবক জগন্নাথ দেবনাথ, কবি রোজী সিদ্দিকী, বাবুল শরীফ, রাবেয়া আক্তার মলি প্রমুখ।
সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ৬ জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈম-নরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা হলেন- প্রবন্ধ ও কবিতা বিষয়ক গবেষণায় অধ্যাপক অজয় রায়, কর্মদক্ষায় ও সাফল্যে হৈম-নরেন্দ্র স্মৃতি পদক পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হেসেন, বাংলা সাহিত্যে কবিতায় রোজী সিদ্দিকী, সংস্কৃতি ও কৌতুক শিল্পীর জন্য বাবুল শরিফ, বাংলা সাহিত্যে ছড়ায় এম এ রাজ্জাক মদিনাবাদি, হৈম-নরেন্দ্র স্মৃতি পদক পেয়েছেন ব্যবসা ও উদ্যোক্তায় মো. সাহাদত হোসাইন।
অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা উৎসবে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন, ড. সন্দীপক মল্লিক, অধ্যাপক অজয় রায়, বাবুল শরিফ, মাধুরী রাণী সাধু, রোজী সিদ্দীকি, রাবেয়া আক্তার মলি, কথাকলি, পুস্পিতা শীল জ্যতি, তৃষা বিশ্বস, মিতু সেন, অনিকা, নন্দিতা, লাবিবা, মিমি প্রমুখ।
অনুষ্ঠানে খুলনা এলাকার কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial