প্রধান সূচি

Saturday, February 15th, 2025

 

বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে ডাকাত আসাদ আটক : জনমনে স্বস্তি, মিষ্টি বিতরণ 

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি আসাদ শেখকে আটক  করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লভ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আসাদ শেখ ডাকাতি, চুরিসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার আটকের খবরে স্থানীয় কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লব গ্রামের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। কুখ্যাত এই ব্যক্তি গ্রেপ্তার হওয়াতে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান , আসাদ শেখ প্রায় ১৭/১৮ বছর আগে চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত ছিলেন। তিনি মানুষের ঘের থেকে মাছ চুরি করে বাজারে বিক্রি করতেন বলে জানানবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সপ্তদ্বীপার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলার বাজার খোলা চত্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের এ সম্মাননা স্মারক, পদক ও পুরষ্কার প্রদান করা হয়। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক-সাংস্কৃতিক গবেষক ও জীবনজাগরণী সঙ্গীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক। অনুষ্ঠানে বিশেষ ছিলেন, অধ্যাপক অজয় রায়, এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, লেখক ও কবি মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, প্রজিৎ কুমার রায়, কবি অসিম রায়, মো. সাহাদতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial