প্রধান সূচি

কাউখালীতে স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পিরোজপুরের কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রসাশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। শহরের প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে র‌্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়া উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হক।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, এনজিও কর্মী রহুল আমিন প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial