মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে ৩ দোকান ভষ্মিভুত
বাগেরহাটের মোড়েলগঞ্জের পৌর শহরের ভয়াবাহ অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মোড়েলগঞ্জ পৌর শহরের কেজি স্কুল সংলগ্ন সড়কে।
অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দোকান মালিকদের। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ কে.এম আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুধবার সকালে ক্ষতিগ্রস্থ জমির মালিক সরোয়ার খানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ বান টিন ও ৯ হাজার টাকার একটি চেক প্রদান করেন।
স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এতে আল মদিনা ফার্নিসারের মালিক মো. মুসা হাওলাদারের দোকানে সুকেজ, ড্রেসিং টেবিল, ৭৫০ সিএফটি কাটসহ বিভিন্ন মালামাল পুড়ে ৩ লাখ টাকার ক্ষতি, মো. কুদ্দুস তালুকদারের লেফ তোষকের কারখানায় মালামাল পুড়ে ২ লাখ টাকা, কামাল হোসেন খলিফা ১ লাখ ও জায়গার মূল মালিকের সেমি পাকা টিনসেটের ৭টি রুম পুড়ে ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
