প্রধান সূচি

পাইকগাছায় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দুর্গোৎসব আজ বাঙালীর প্রানের উৎসব ও মেল বন্ধনে পরিনত হয়েছে। বৃহস্পতিবার সকালে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এমপি আকতারুজ্জামান বাবু এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলায়নতে দূর্গা পূজার প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ওসি এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, পুজা উদযাপন পরিষদ সভাপতি সমিরন কুমার সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ, ইউ পি চেয়ারম্যান আ. মজিদ গোলাদার, কওসার আলী জোয়াদ্দার, জোয়াদুর রসুল বাবু, রিপন কুমার মন্ডল, এসএম এনামূল হক, গাজী জুনায়েদুর রহমান, চিত্ত রঞ্জন মন্ডল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, শংকর দেবনাথ, তাপস বসু , পিযুষ সাধু প্রমুখ। সভায় বিভিন্ন মন্ডপের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন-শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial