Thursday, September 26th, 2019
কাউখালীতে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করার ঘটনা ঘটেছে। বুধবার ও বৃহস্পতিবার নম্বরটি ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে ফোন করে টাকা হাতিয়ে নেওয়াসহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে একটি প্রতারক চক্র। তাই এ ব্যাপারে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সচেতনতা সৃষ্টিতে প্রশাসনের ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইউএনও (ভারপ্রাপ্ত) রফিকুল হক বলেন, সরকারি কাজে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র কাউখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হাছানের কাছেবিস্তারিত পড়ুন
গরুর পচা মাংস বিক্রি’র দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
পিরোজপুর শহর বাজারে গরুর পচা মাংস বিক্রিও দায়ে এক দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর পৌর বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মফিজুর রহমান জানান, গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই মো. দেলোয়ার হোসেনের গোপন সূত্র ধরে এ অভিযান চালানো হয়। এ সময় মাংস ব্যবসায়ী মাসুদ শেখের দোকানে পাওয়া যায় ১০/১২ কেজি গরুর পচা মাংস। পচা মাংস বিক্রি ও মজুদ করে রাখার জন্য মাসুদ শেখকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তিনিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভ অনুষ্ঠিত
জেলার ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা সভা, মাসিক সমন্বয় সভা, শিক্ষা কমিটির সভা, আইসিটি বিষয়ক সভা, ইলিশের প্রজনণ মৌসুমে মা ইলিশ রক্ষা বিষয়ক সভাসহ ৬টি সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শিক্ষা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ এবং বাকি পাঁচটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। এসব সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি তদন্ত মো. মোস্তফা হোসাইন,বিস্তারিত পড়ুন
দুঃস্থ নারীর মাতৃত্বকালীন ভাতার তালিকা করতে গ্রাম্য দফাদার ঘুষ নেন !
পিরোজপুরের মঠবাড়িয়ায় অতিদরিদ্র নারীর মাতৃত্বকালীন ভাতার নাম তালিকাভুক্তি করতে এলাকার দফাদারদের ঘুষ গ্রহণের নেয়ার অভিযোগ উঠেছে। মাতৃত্বকালীন ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্তি এলাকার ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যসহ সংশ্লিষ্টদের ৩০০ থেকে ৫০০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় বলে ভাতাভোগীরা অভিযোগ করেছেন। ঘুষ না দিলে তালিকায় নাম ওঠেনা। মঠবাড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, দারিদ্য বিমোচনের লক্ষ্যে দেশে সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত মাতৃত্বকালিন ভাতা কমসূচিতে গর্ভাবস্থায় ও সন্তানকে স্তন্যদানকালে দুঃস্থ নারীদের পুষ্টি ও সন্তান লালন পালন জন্য ৩৬ মাস টাকা দেওয়া হয়বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শিক্ষকের বেতের পিটুনীতে শিক্ষার্থীর চোখ নষ্টের আশংক ॥ অভিযুক্ত শিক্ষকককে শোকজ
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোলাম রব্বানী নামের এক শিক্ষকের বেতের পিটুনীতে জিহাদ বেপারী নামে ১০ম শ্রেণি পড়–য়া স্কুল ছাত্রের এক চোখ নষ্টের আশংকা দেখা দিয়েছে। বাম চোখে গুরুতর আঘাত নিয়ে ওই শিক্ষার্থী এখন ঢাকার একটি চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে আহত শিক্ষার্থীর বিক্ষুব্ধ সহপাঠি ও অভিভাবকরা ওই শিক্ষকের বিচার দাবিতে বুধবার স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার সভাপতিত্বে জরুরী ভিত্তিতে স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক মিলে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্ত স্কুল শিক্ষককে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। এতেবিস্তারিত পড়ুন
শরণখোলায় জেলেদের চাল কম দেয়ার অভিযোগ তদন্তে জেলা প্রশাসন ॥ বিক্ষোভ সমাবেশ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় জেলেদের বিশেষ বরাদ্দের চাল ওজনে কম দেয়ার অভিযোগের তদন্ত সম্পন্ন এবং ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলেরা। বাগেরহাট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল বৃহস্পতিবার দুপুরে রায়েন্দা ইউনিয়ন পরিষদ ও ইউএনও’র কার্যালয়ে বসে জেলেদের স্বাক্ষ্য গ্রহন করেন। চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলেদের জনপ্রতি ৪৬ কেজি করে চাল বিশেষ সহায়তা দেয়। গত ২৩ আগষ্ট রায়েন্দা ইউনিয়নে ওই চাল বিতরণের সময় মাপে ৭/৮ কেজি করে কম চাল দেয়ার অভিযোগ করেন জেলেরা।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহত্যা
জেলার স্বরূপকাঠী উপজেলায় মুনির হোসেন (২৭) নামে এক যবুকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার সুটিয়াকাঠি গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে মুনির সকলের অগোচরে ওইদিন রাতে রান্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায় নি। স্বরূপকাঠী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা শেষে লাশ ময়নাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
দুর্গোৎসব আজ বাঙালীর প্রানের উৎসব ও মেল বন্ধনে পরিনত হয়েছে। বৃহস্পতিবার সকালে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এমপি আকতারুজ্জামান বাবু এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলায়নতে দূর্গা পূজার প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ওসি এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, পুজা উদযাপন পরিষদ সভাপতি সমিরন কুমার সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ, ইউ পিবিস্তারিত পড়ুন
