স্বরূপকাঠীতে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহত্যা
জেলার স্বরূপকাঠী উপজেলায় মুনির হোসেন (২৭) নামে এক যবুকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার সুটিয়াকাঠি গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে মুনির সকলের অগোচরে ওইদিন রাতে রান্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায় নি।
স্বরূপকাঠী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা শেষে লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« পাইকগাছায় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা (পূর্ববর্তি সংবাদ)
