পিরোজপুরে সিভিএ প্রক্রিয়ার ইন্টারফেইস মিটিং
পিরোজপুরে সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন (সিভিএ) প্রক্রিয়ার ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বেসরকারী সংস্থা ‘ডাক দিয়ে যাই’ মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়। ওয়াল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি’র সহযোগিতায় সিভিএ কমিটির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর সদর থানার নবাগত ওসি নূরুল ইসলাম বাদল।
শারিকতলা সিভিএ কমিটির সভাপতি সুরাইয়া আক্তার হ্যাপীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুস সোবহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ. রব্বানী ফিরোজ, এসআই রেহেনা আক্তার, পৌর কাউন্সিলর শিকদার শহীদুল ইসলাম, সিভিএ সদস্য চঞ্চল ভট্টাচার্য, অভিক বিশ্বাস, মোহনা আক্তার, ভাইজোরা উএনডিসি‘র সভাপতি মো. মেহেদী হাসান রানা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ালভিশনের পিরোজপুর এপি ম্যানেজার সেবাস্টিন আরেং।
