প্রধান সূচি

বাগেরহাটে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

বাগেরহাট শহরের ভৈরব নদে গোসল করতে নেমে সোহেল শেখ (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুরে শহরের পুরাতন বাজার পৌরঘাটে গোসল করতে নেমে ওই যুবক নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয় লোকজন ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে তল্লাশী অভিযান শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সোহেল শেখ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামের শেখ আব্দুল মজিদের ছেলে। তিনি পুরাতন বাজার এলাকায় তার চাচা শেখ আব্দুল মান্নানের বাড়িতে থাকতেন। নিখোঁজ সোহেলের চাচা শেখ আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সোহেল শেখ প্রতিদিনের মতো বাড়ির পাশে খর¯্রােতা ভৈরব নদে গোসল করতে যায়। গোসল করতে নেমে সোহেল ডুব দিয়ে আর ওঠেনি। এসময়ে তার পাশে গোসল করতে নামা অন্যরা তার উঠতে দেরি দেখে খুঁজতে শুরু করে। পরে স্থানীয় বেশকিছু লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। সোহেলের শারীরিক অসুস্থতা ছিল।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) শরীফ আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শহরের ভৈরব নদে জোয়ারের সময় গোসল করতে নেমে সোহেল নামে এক যুবক নিখোঁজ হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খুলনার একটি ডুবুরি দল সেখানে পৌঁছে তার সন্ধানে তল্লাশী শুরু করেছে। পাশাপাশি স্থানীয় লোকজন নিখোঁজ সোহেলকে খোঁজাখুঁজি করছে। জোয়ারের পানিতে নিখোঁজ যুবককে দূরে ভাসিয়ে নিয়ে গেছে বলে আমরা ধারণা করছি। তার সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial