প্রধান সূচি

Monday, September 16th, 2019

 

নাজিরপুরে ১৩২ বস্তা সরকারি চাল জব্দ ॥ আটক-১

পিরোজপুরের নাজিরপুরে ১৩২ বস্তা সরকারি চালসহ আব্দুল হক শেখ (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেঁজুরতলা বাজার সংলগ্ন মো. আব্দুল হক শেখের মালিকাধীন গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। তবে জব্দকৃত চাল যাচাই-বাচাই শেষে রাত ৯টার দিকে জব্দকৃত চালসহ আটক আব্দুল হক শেখকে থানায় নিয়ে আসে পুলিশ। নাজিরপুর অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খেঁজুরতলা বাজার সংলগ্ন আব্দুল হক শেখের মালিকাধীন গুদাম অভিযান চালানো হয়। এসময় গুদাম থেকে ১৩২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি, পিরোজপুর জেলা শাখার আয়োজনে ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা। এ সময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম.এ রব্বানী ফিরোজসহ সরকারী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ে ফুটবল খেলা বালক এ নাজিরপুর উপজেলা চ্যাম্পিয়ন এবং রানার আপ হয় মঠবাড়িয়া উপজেলা। ফুটবলবিস্তারিত পড়ুন


পিরোজপুরে রিকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের ‘রিক’ সমৃদ্ধি কর্মসূচি কার্যালয়ের উদ্যোগে নাক, কান, গলা এবং মেডিসিন বিষয়ক ত্রৈমাসিক ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে রোগী দেখেন ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা রোগ বিষেশজ্ঞ ও সার্জন সহকারী অধ্যাপক ডা. মো. ফখরুল আলম এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), ডিএলও (বিএসএমএমইউ/এক্স-পিজি হাসপাতাল)। তিনি সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্তবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ভেজাল বিরোধী অভিযান

জেলার স্বরূপকাঠী উপজেলায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার দুপুরে উপজেলার ইন্দুরহাট বন্দরের ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই জরিমানা আদায় করা হয়। জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ সোইয়াব মিয়ার নেতৃত্বে ইন্দুরহাট বন্দরের জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার থেকে ১০ হাজার টাকা, ২টি মুদি দোকান থেকে ১১ হাজার ৫০০ টাকাসহ মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সময় সোহাগ ষ্টোর থেকে ৪৫৮ কেজি নিষিদ্ধ মুসকান লবন উদ্ধার করে ধ্বংস করা হয়।বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা

জেলার ভান্ডারিয়া উপজেলার রিপন হাওলাদার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের কারাদন্ড এবং ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জাজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রিপন হাওলাদার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত. জব্বার হাওলাদারের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল ভান্ডারিয়া উপজেলার সদরের লক্ষ্মীপুরা বটতলা এলাকায় অভিযান চালিয়ে রিপন হাওলাদারকে গ্রেফতার করে। এ সময় তার সাথে ১৫৫ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় র‌্যাব-৮ বাদী হয়ে ভান্ডারিয়াবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস ঘরের উপর ॥ আহত-৯

জেলার ইন্দুরকানী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর উঠে যায়। এ ঘটনায় ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে ইন্দুরকানী-সন্যাসী সড়কের চন্ডিপুর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার দুপুরে ইন্দুরকানীর কলারণ খেয়াঘাট থেকে গোলাপ (০২-০০২২) নামে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্ডিপুর চৌমুহনী এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির চাকা পাংচার হয়ে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত

বাগেরহাটের ফকিরহাটে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় সোহান (১৭) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরো ৪জন। নিহত সোহান ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক ঘটনাস্থলে এসে বিপরিত দিক থেকে আসা একটি মটর সাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় মটর সাইকেল চালক সোহান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপার খুলনার বয়রা এলকার নান্নসু মিয়ার ছেলে তাহেরকেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

বাগেরহাট শহরের ভৈরব নদে গোসল করতে নেমে সোহেল শেখ (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুরে শহরের পুরাতন বাজার পৌরঘাটে গোসল করতে নেমে ওই যুবক নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয় লোকজন ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে তল্লাশী অভিযান শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ সোহেল শেখ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামের শেখ আব্দুল মজিদের ছেলে। তিনি পুরাতন বাজার এলাকায় তার চাচা শেখ আব্দুল মান্নানের বাড়িতে থাকতেন। নিখোঁজ সোহেলের চাচা শেখ আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, সোমবার দুপুর সাড়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সিভিএ প্রক্রিয়ার ইন্টারফেইস মিটিং

পিরোজপুরে সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন (সিভিএ) প্রক্রিয়ার ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বেসরকারী সংস্থা ‘ডাক দিয়ে যাই’ মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়। ওয়াল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি’র সহযোগিতায় সিভিএ কমিটির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর সদর থানার নবাগত ওসি নূরুল ইসলাম বাদল। শারিকতলা সিভিএ কমিটির সভাপতি সুরাইয়া আক্তার হ্যাপীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুস  সোবহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ. রব্বানী ফিরোজ, এসআই রেহেনা আক্তার, পৌর কাউন্সিলর শিকদার শহীদুল ইসলাম, সিভিএ সদস্য চঞ্চল ভট্টাচার্য, অভিক বিশ্বাস, মোহনা আক্তার, ভাইজোরাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ১৪৯টি মন্ডপে দূর্গা পূজা

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছার পূজা মন্ডপগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। এ বছর পাইকগাছা উপজেলায় ১৪৯টি মন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দির গুলিতে প্রতিমা তৈরীর কারিগররা দিনরাত কাজ করছেন। প্রতিমা তৈরীর মাটির কাজ প্রায় শেষ হয়েছে। কোথাও কোথাও রঙের কাজ চলছে। হিন্দু ধর্মালম্বীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী বার্তা বইতে শুরু করেছে। জানা গেছে, এবছর উপজেলায় ১৪৯টি মন্দির ও মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এজন্য ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৪৯টি মন্দির ও মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছে। এরমধ্যে পৌরসভা ৭টি, হরিঢালী ২০টি, কপিলমুনি ১৯টি,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial