স্বরূপকাঠীতে ভেজাল বিরোধী অভিযান
জেলার স্বরূপকাঠী উপজেলায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
সোমবার দুপুরে উপজেলার ইন্দুরহাট বন্দরের ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ সোইয়াব মিয়ার নেতৃত্বে ইন্দুরহাট বন্দরের জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার থেকে ১০ হাজার টাকা, ২টি মুদি দোকান থেকে ১১ হাজার ৫০০ টাকাসহ মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের সময় সোহাগ ষ্টোর থেকে ৪৫৮ কেজি নিষিদ্ধ মুসকান লবন উদ্ধার করে ধ্বংস করা হয়। এ সময় সেনিটারী ইন্সেপক্টর শেখ মো. জাকির হোসেন তার সাথে ছিলেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে রিকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প »
