প্রধান সূচি

পিরোজপুরে রিকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের ‘রিক’ সমৃদ্ধি কর্মসূচি কার্যালয়ের উদ্যোগে নাক, কান, গলা এবং মেডিসিন বিষয়ক ত্রৈমাসিক ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে রোগী দেখেন ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা রোগ বিষেশজ্ঞ ও সার্জন সহকারী অধ্যাপক ডা. মো. ফখরুল আলম এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), ডিএলও (বিএসএমএমইউ/এক্স-পিজি হাসপাতাল)। তিনি সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৪৯ জন রোগীকে নাক, কান ও গলা রোগের চিকিৎসা সেবা দেন।
এছাড়া মেডিসিন বিষয়ক রোগী দেখেন পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)। তিনি দিনব্যাপী ১২৪ জন রোগীকে মেডিসিন বিষয়ক চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় ক্যাম্পে রিক পিরোজপুর-১ এর জোনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন, সহকারী জোনাল ম্যানেজার মো. মোয়াজ্জেম হোসেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা শুভজিত মন্ডলসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন ।
ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে ২৭৩ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। শারিকতলা ইউনিয়নের মত পিরোজপুর সদর উপজেলার কদমতলা ও শংকরপাশা ইউনিয়নেও নাক, কান, গলা রোগ বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়।
এদিকে, বেসরকারী সংস্থা ‘রিক’ সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুব সমাজ ও ইউনিয়ন পরিষদের সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু রোধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করায় অত্র অঞ্চলের মানুষ ডেঙ্গু রোগ হতে মুক্তি পেয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial