প্রধান সূচি

ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস ঘরের উপর ॥ আহত-৯

জেলার ইন্দুরকানী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর উঠে যায়। এ ঘটনায় ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার দুপুরে ইন্দুরকানী-সন্যাসী সড়কের চন্ডিপুর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার দুপুরে ইন্দুরকানীর কলারণ খেয়াঘাট থেকে গোলাপ (০২-০০২২) নামে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্ডিপুর চৌমুহনী এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির চাকা পাংচার হয়ে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসতঘরের উপর উঠে যায়। এতে ঘরটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঐ ঘরটিতে কেউ বসবাস করেন না বলে স্থানীয়রা জানান। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা একজন গুরুতরসহ ৯ যাত্রী আহত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial